রাজধানী
মোহাম্মদপুরে মা-মেয়েকে নৃশংসভাবে খুন: বোরকা পরে ঢুকে স্কুলড্রেসে বেরিয়ে গৃহকর্মী!
রাজধানীর মোহাম্মদপুরে আজ সোমবার সকালে নিজ বাসায় ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন লায়লা আফরোজ (৪৮) এবং তাঁর মেয়ে নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। শাহজাহান রোডের আমেনাস ড্রিম নামের ১৪ তলা ভবনের সপ্তম তলায় এ হত্যাকাণ্ড ঘটে।
মেট্রো রেলে অনলাইন রিচার্জ সুবিধা চালু
রাজধানীর মেট্রো রেলসেবায় যাত্রী সুবিধা বাড়াতে চালু হলো অনলাইন রিচার্জ সেবা। এখন থেকে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না; ঘরে বসেই র্যাপিড পাস বা এমআরটি পাসে রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে আগারগাঁও মেট্রো স্টেশনে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
গণভোট অধ্যাদেশ-এর খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে গণভোট অধ্যাদেশ-২০২৫–এর খসড়া নীতিমালার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১১টি ইউনিট
রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
১৬ ইউনিটের চেষ্টা সত্ত্বেও কড়াইল বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের বাইরে
রাজধানীর তেজগাঁওয়ের কড়াইল বস্তিতে লাগা আগুন ক্রমেই বড় আকার নিচ্ছে। পানির সংকট ও ঘনবসতির কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
দাউ দাউ করে জ্বলছে কড়াইল বস্তি, পানি সংকটে বেগ পেতে হচ্ছে আগুন নেভাতে
ঢাকার মহাখালী এলাকার কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুন চার ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস প্রথমে সাতটি ইউনিট পাঠায়। পরে ধাপে ধাপে রাত ৯টা পর্যন্ত মোট ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে এখন পর্যন্ত এক থেকে দেড় শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
কড়াইল বস্তির আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণের আশা ফায়ার সার্ভিসের
রাজধানীর কড়াইল বস্তির আগুন এখন তিন দিক থেকে সীমিত করা হয়েছে, একমাত্র বাকি থাকা দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ফায়ার সার্ভিস আশা করছে, সব ঠিক থাকলে আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এল কড়াইল বস্তির আগুন
ঢাকার মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, রাত ১০টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মীর আসল নাম-পরিচয় শনাক্ত
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজ ফ্ল্যাটে মা ও মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী ‘আয়েশা’কে শনাক্ত করা হয়েছে। তাঁর প্রকৃত নাম–পরিচয়সহ স্বামীর পরিচয়ও নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গতকাল মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসমান হাদির কবরে আজও মানুষের ঢল, চোখের জলে করছেন দোয়া
ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে গতকাল শনিবার, ২০ ডিসেম্বর দাফন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁর শেষ বিশ্রামস্থল তৈরি করা হয়।
পান্থপথের ফুটপাতে বেপরোয়া চাঁদাবাজি: লাখ টাকায় দোকান বসিয়ে তোলা হচ্ছে চাঁদা
রাজধানীর পান্থপথ এলাকার ফুটপাতগুলোতে বিএনপি পরিচয়ে সংঘবদ্ধ একটি চাঁদাবাজ চক্র বেপরোয়া হয়ে উঠেছে। জুতার দোকান, চায়ের দোকান ও টং দোকানসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে দোকান বসানোর জন্য মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে তারা। ভুক্তভোগীদের অভিযোগ, এককালীন ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে এবং এরপর প্রতি মাসে নিয়মিত চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। চাঁদাবাজদের হুমকি ও নির্যাতনের ভয়ে কেউই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
হাতিরঝিলে বাসা থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাদ্যের বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।