রাজধানী
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ গ্রেফতার
ঢাকার মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন
রাজধানীর পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক ও পলিথিন কারখানায় ভয়াবহন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টা ৩৮ মিনিটের দিকে এলাকার চেয়ারম্যান বাড়ি ঘাট সংলগ্ন কারখানাটিতে অগ্নিকাণ্ডের লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছয়টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেওয়া হয়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
আড়াই ঘণ্টার চেষ্টায় লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার পর প্রথম ফায়ার সার্ভিস ইউনিট দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানার নিহতের প্রতিবাদে ঢাকার ফার্মগেট মোড়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা এই অবরোধ কর্মসূচি পালন করা শুরু করে। প্রথমে কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরে তারা মোড়ে অবস্থান নিলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে, সেখান দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।
পুলিশি বাধায় আটকে গেল জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’
রাজধানীতে জুলাই ঐক্যের ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এতে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকা থেকে লং মার্চ শুরু করে জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল ৪টার দিকে জুলাই ঐক্যের মিছিলটি বাড্ডার দিকে অগ্রসর হলে বাড্ডা হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের গতিরোধ করে পুলিশ।
এবার মহাখালীতে এক ব্যক্তিকে গুলি
মহাখালী টিভি গেটের পাশে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শাহবাগে ‘শহীদি শপথ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিচার নিশ্চিত এবং কাঙ্ক্ষিত ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে ‘শহীদি শপথ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
রাজধানীতে মা–মেয়ে হত্যা মামলা: গৃহকর্মী আয়েশা ৬ দিন, স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ড
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, আজ বৃহস্পতিবার দুপুরে আয়েশা ও রাব্বিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
রাজধানীর ডেমরায় গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ফেরার পথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কোনাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলেও ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
‘ভূমিকম্প আর ১০ সেকেন্ড স্থায়ী হলে রাজধানীতে বিপর্যয় নেমে আসতো’
শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী সহ সারাদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প যদি আর দশ সেকেন্ড স্থায়ী হতো, তবে পুরো ঢাকায় বিপর্যয় নেমে আসতে পারতো বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। শনিবার (২২ নভেম্বর) সকালে পুরান ঢাকার কসাইটুলি এলাকায় রেলিং ভেঙে তিনজন নিহত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
রাজধানীর পুরানা পল্টনে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পুরানা পল্টনে একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় পুরানা পল্টনের সেগুনবাগিচার আত-ত্বরীক টাওয়ার নামের ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী ঢাকা। শনিবার(২২ নভেম্বর) বিকেলে ৬টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।