আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ১৫:৫৭:৩০
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে অনুমতি ছাড়াই দায়িত্বে অনুপস্থিত থাকার অভিযোগে বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, দায়িত্বে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি।

পরে নিয়োগ করা তদন্ত কর্মকর্তা অভিযোগের বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেন। তদন্তে তার বিরুদ্ধে আনা ‘পলায়ন’ বা ‘ডেজারশন’ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, মোহাম্মদ হারুন অর রশীদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন। বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের কারণে আলোচনায় আসেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. বিএনপি রাতের ভোটে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে না: প্রতিমন্ত্রী শাহে আলম সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে