রাজধানীতে মা–মেয়ে হত্যা মামলা: গৃহকর্মী আয়েশা ৬ দিন, স্বামী রাব্বি ৩ দিনের রিমান্ড

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মামলায় গ্রেফতার গৃহকর্মী আয়েশার ছয় দিন এবং তার স্বামী রাব্বি শিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে, আজ বৃহস্পতিবার দুপুরে আয়েশা ও রাব্বিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক সহিদুল ওসমান মাসুম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে আইনজীবী হারুনুর রশিদ ও কাইয়ুম হোসেন নয়ন যুক্তিতর্ক উপস্থাপন করেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তাদের বিরুদ্ধে পৃথক রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বুধবার (১০ ডিসেম্বর) সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আয়েশা ও রাব্বিকে গ্রেফতার করা হয়।

গত ৮ ডিসেম্বর নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার এজাহারে তিনি উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর আয়েশা খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে তাদের বাসায় যোগ দেন। ৮ ডিসেম্বর সকালে আজিজুল কর্মস্থলে থাকাকালে স্ত্রী লায়লা ফিরোজের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে বাসায় ফিরে আসেন। ফিরে এসে তিনি দেখেন, স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন এবং গুরুতর জখম অবস্থায় মেয়ে মেইন গেটের কাছে ছটফট করছে। পরে তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী নিয়ে বেরিয়ে যান। ফুটেজ দেখে বাদী নিশ্চিত হন, ওই সময়ের মধ্যেই স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. যুবসমাজকে ধ্বংস করতেই ভারত-মিয়ানমার থেকে মাদক ঢোকানো হচ্ছে: টুকু সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা