ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আবারও সড়কে নেমেছেন পোশাকশ্রমিকরা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। পরে বেলা ১১টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের এই কর্মসূচির কারণে মিরপুর-১০ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সকাল ১০টার পর থেকেই মিরপুরের বিভিন্ন পোশাক কারখানা থেকে শ্রমিকরা এসে এলাকায় অবস্থান নিতে শুরু করেন। একপর্যায়ে তাদের সংখ্যা বাড়তে থাকলে সড়কে অবরোধ সৃষ্টি হয়। এ সময় শ্রমিকরা মাসিক সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা করার দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবারও একই দাবিতে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাকশ্রমিকরা। দুই দিনের ব্যবধানে একই স্থানে তাদের আবারও আন্দোলনে নামার ঘটনায় এলাকাটিতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস