ছাদের বাগানে গাঁজা চাষ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রেফতার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের হায়দ্রাবাদে নিজ বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৭টি গাঁজা গাছ জব্দ করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, জব্দ করা গাছগুলো থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা উৎপাদন সম্ভব ছিল। অভিযুক্তের নাম সি শশীধর।

আবগারি বিভাগের সহকারী কমিশনার আর কিষাণ জানান, শশীধর দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলেন এবং নিজের উপার্জনের বড় অংশই এ কাজে ব্যয় করতেন। একপর্যায়ে তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দেন। আর্থিক সংকটের কারণে বাইরে থেকে মাদক কিনতে না পেরে তিনি নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ শুরু করেন।

জব্দ করা গাছগুলোর মধ্যে কয়েকটিতে ইতোমধ্যে ফুল এসেছে এবং কিছু গাছ প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা হয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের পর শশীধরকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা