চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক শিথিল হওয়ায় সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল আমদানি শুরু করেছে ভারত। এসব তেলের মূল্য পরিশোধ করা হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে, আর লেনদেন পরিচালিত হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৪টি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্র অনুযায়ী, ইরান ও রাশিয়ার তেল সমুদ্রপথে কেনাবেচায় ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। মূলত যুদ্ধ পরিস্থিতির কারণে বেড়ে যাওয়া বৈশ্বিক তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এই সুযোগেই ইরান থেকে তেল আমদানিতে আগ্রহ দেখায় ভারতীয় শোধনাগারগুলো।

জানা গেছে, চলতি মাসের শুরুতে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল করপোরেশন প্রায় নয় বছর পর প্রথমবারের মতো ইরান থেকে ২০ লাখ ব্যারেল তেল কিনেছে। এই চালানের মূল্য প্রায় ২০ কোটি ডলার।

এছাড়া, বেসরকারি প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেলবাহী অন্তত চারটি জাহাজ সম্প্রতি ভারতের বন্দরে ভিড়েছে। এর মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাস সম্পন্ন করেছে।

লেনদেন প্রক্রিয়া সম্পর্কে সূত্রগুলো জানায়, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ও রিলায়েন্স—উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে ইউয়ানে তেলের মূল্য পরিশোধ করছে। ব্যাংকটির সাংহাই শাখা থেকে সরাসরি বিক্রেতাদের কাছে অর্থ পাঠানো হচ্ছে।

এ বিষয়ে আইসিআইসিআই ব্যাংক, ইন্ডিয়ান অয়েল করপোরেশন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরানের তেলের মূল্য পরিশোধে জটিলতা থাকায় অনেক দেশই এ ধরনের লেনদেনে আগ্রহ দেখায় না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে রোববারের পর এই বিশেষ সুবিধা শেষ হয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ইরান থেকে তেল আমদানিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা