ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের নিয়মিত কার্যক্রম।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ভিসা আবেদন গ্রহণসহ সব আনুষঙ্গিক সেবা চালু করা হয়।

এর আগে, বুধবার নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেয় ভারতীয় হাইকমিশন।
 
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আইভিএসি–জেএফি বুধবার দুপুর ২টা থেকে বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওইদিন যেসব আবেদনকারীর ভিসা জমা দেওয়ার নির্ধারিত সময় ছিল, তাদের পরবর্তী সময়ে নতুন স্লট দেওয়া হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে টানাপোড়েনের ইঙ্গিত মিলছে। এরই মধ্যে দুই দিনের ব্যবধানে উভয় দেশ একে অপরের হাইকমিশনারকে তলব করার ঘটনাও ঘটেছে, যা কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার