ভিপি নুর মানেই একটা বারুদ: রাশেদ খাঁন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৬ ১৪:২০:০০
ছবি: সংগৃহীত

বিরোধী রাজনীতিতে ভিপি নুরুল হক নুরের বক্তব্য ও নেতৃত্বের ধরনকে ‘বারুদ’- এর সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে নুরকে ক্ষুব্ধ করার পরিণতি জামায়াত, শিবির ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোগ করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, বিরোধী রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে তেজস্বী ভাব থাকা প্রয়োজন। তাঁর দাবি, জামায়াত-শিবির ও এনসিপির মধ্যে এমন কোনো নেতা নেই, যাঁর কণ্ঠ জনতার মধ্যে শিহরণ ও উদ্দীপনা সৃষ্টি করতে পারে।

রাশেদ খাঁনের ভাষ্য, একজন নেতার বলিষ্ঠ কণ্ঠ ও রাজনৈতিক দৃঢ়তা দীর্ঘদিনের সংগ্রাম, জেল-জুলুম এবং প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে ওঠে। তাঁর মতে, গোপনে শিবির ও প্রকাশ্যে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে এ ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য অর্জন করা সম্ভব নয়।

ভিপি নুরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, সরকারে যাওয়ার পর নুরের বক্তব্যের আগের তেজ কিছুটা নমনীয় হয়ে এসেছিল। তবে বৃহস্পতিবার জামায়াত ও এনসিপির কথিত ভণ্ডামির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে আবারও তাঁর সেই পুরোনো তেজস্বী রূপ দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন, আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। পাশাপাশি নুরকে ক্ষেপানোর পরিণতি জামায়াত, শিবির ও এনসিপিকে গুরুতরভাবে ভোগ করতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. ১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ সদ্য. সার্কিট হাউজে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য সদ্য. নিষিদ্ধ আ.লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সদ্য. ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, সমালোচনার মুখে ম্যাক্রোঁ সদ্য. দারিদ্র্যতা-মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়ক হবে ফ্যামিলি ও কৃষক কার্ড: বিশ্বব্যাংক-আইএমএফ সদ্য. সাশ্রয়ের উপদেশ, লুটপাটের অভিযোগ- এটাই কি ‘আই হ্যাভ এ প্ল্যান’? সদ্য. শিক্ষা বাজেটে কাটছাঁট, আর্জেন্টিনায় রাজপথে শিক্ষার্থীরা সদ্য. মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর সদ্য. আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসব সদ্য. দেশের অর্থনৈতিক সুরক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া মিলছে: অর্থমন্ত্রী সদ্য. ১৫ ঘণ্টা পর দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ সদ্য. সার্কিট হাউজে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য সদ্য. নিষিদ্ধ আ.লীগ কর্মীর বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সদ্য. ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ, সমালোচনার মুখে ম্যাক্রোঁ সদ্য. দারিদ্র্যতা-মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়ক হবে ফ্যামিলি ও কৃষক কার্ড: বিশ্বব্যাংক-আইএমএফ সদ্য. সাশ্রয়ের উপদেশ, লুটপাটের অভিযোগ- এটাই কি ‘আই হ্যাভ এ প্ল্যান’? সদ্য. শিক্ষা বাজেটে কাটছাঁট, আর্জেন্টিনায় রাজপথে শিক্ষার্থীরা