শিক্ষা

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্তই বহাল

এইচএসসি কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্তই বহাল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রগুলোর সিসিটিভি ব্যবস্থাপনা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত আগের সিদ্ধান্ত বহাল রেখে কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার তথ্য আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। রবিবার (১৪ জুন) বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
এসএসসি সমমান পরিক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

এসএসসি সমমান পরিক্ষার ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬
এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

এনসিটিবি ও ৫ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নিয়োগের ঘোষণা দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা।

২৫ জুলাই, ২০২৬
নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয়

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, “২০২৮ সাল থেকে চালু হতে যাওয়া নতুন শিক্ষাক্রম পরিকল্পনায় নতুন ৪টি বিষয় যুক্ত হচ্ছে। এরমধ্যে ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয় পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’(আনন্দময় শিক্ষা)। এ ছাড়া নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে ‘বড় অধ্যায়’ যুক্ত হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
৪ বিশ্ববিদ্যালয়ে পাঁচ প্রো-ভিসি, নিয়োগ পেলেন যাঁরা

৪ বিশ্ববিদ্যালয়ে পাঁচ প্রো-ভিসি, নিয়োগ পেলেন যাঁরা

জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ে পাঁচজন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য জানায়। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিনকে।

২৫ জুলাই, ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ, সৃষ্টি হবে হাজারো কর্মসংস্থান

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক (Global Citizen) হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার সূচি ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

২৫ জুলাই, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

২৫ জুলাই, ২০২৬
১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরবর্তীতে অধিদপ্তরের নির্দেশনায় বিস্তারিত রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।

২৫ জুলাই, ২০২৬
ফের দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

ফের দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার) থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এর সঙ্গে ছুটির আগে ও পরের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করবে। একইভাবে কলেজ পর্যায়েও ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি থাকছে।

২৫ জুলাই, ২০২৬
প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ২৫ হাজার, বহিস্কার ৬ জন

প্রথম দিনে এসএসসিতে অনুপস্থিত ২৫ হাজার, বহিস্কার ৬ জন

সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই ২৫ হাজার ৪০৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
এসএসসি পরীক্ষায় আবারও ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’!

এসএসসি পরীক্ষায় আবারও ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল’!

নীতিমালা অনুযায়ী, কোনো পরীক্ষার্থীকে হাতেনাতে না ধরেও যদি পরীক্ষার হলে শৃঙ্খলাভঙ্গ—যেমন কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা দেখা বা অসদুপায় অবলম্বনের মতো আচরণ—পরিলক্ষিত হয়, তাহলে দায়িত্বরত পরিদর্শক তাকে ‘সাইলেন্ট এক্সপেল’ করতে পারবেন। এ ক্ষেত্রে পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কারের বিষয়টি বুঝতে পারবেন না; তবে পরবর্তীতে তার উত্তরপত্র বাতিল করা হবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, এভিয়েশন হাব নিয়ে আলোচনা সদ্য. সার্জেন্ট সৌরভের বদলিতে আক্ষেপ, মেনে নিতে পারছেন না শ্রীপুরবাসী সদ্য. প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ১২ মাসের ১২টি জীবনঘনিষ্ঠ থিম: ববি হাজ্জাজ সদ্য. জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, আ. লীগ নেতার বাড়িতে আগুন সদ্য. মক্কায় ড্রোন হামলার অভিযোগকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিল হুতিরা সদ্য. সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ মুসলিম দেশের সঙ্গে ইসরায়েলের বৈঠক