শিক্ষা
১৬ জুলাই পর্যন্ত স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সমস্ত কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেইসঙ্গে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশও দিয়েছেন।
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: ড. আ ন ম এহছানুল হক মিলন
সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী; ফল দেখবেন যেভাবে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন। রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশের উদ্বোধন করেন।
এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার ৪৮
চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সারা দেশে ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় এ সংখ্যা প্রথম দুই দিনের তুলনায় সর্বোচ্চ। এর আগে প্রথম দিনে বহিষ্কার হয়েছিলেন ৭ জন এবং দ্বিতীয় দিনে ১৭ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় নিবন্ধিত ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন।
এইচএসসি শুরু আজ, মানতে হবে নির্দেশনা
বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সকাল ১০টায় পরীক্ষার সূচনা হবে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে এবং নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো একাধিক নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
ঢাবিতে সোমবারের সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত ঘোষণা
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোমবারের (১৩ জুলাই) সব ধরনের অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ এবং ইনস্টিটিউটগুলোর পরীক্ষা আগের সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
প্রথম দিনেই এইচএসসির পরিক্ষায় অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭
কমিটির তথ্যানুযায়ী, ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী। এ বোর্ডগুলোতে অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয় ৫ জনকে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার বুধবারের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে একই শিক্ষা বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের নির্ধারিত দিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
প্রাথমিকে বদলি-পদায়নে চার স্তরের কমিটি, নেতৃত্বে সচিব থেকে ইউএনও
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালনা ও আবেদন নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। এসব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কর্মসংস্থানই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভূমিকা: শামীম
ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মূলত চাকরির সুযোগ তৈরির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শামীম হোসেন। তাঁর ভাষ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান কাজ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ এখনো ভালো করছে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরতে কন্ট্রোল রুম চালু করেছে জাবি প্রশাসন
NULL
শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা বিচারাধীন: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতের উন্নয়নে নানামুখী উদ্যোগ নেয়া হলেও আইনি জটিলতার কারণে অনেক পদক্ষেপ বাস্তবায়ন করা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বর্তমানে শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন রয়েছে। এই আইনি জটিলতার কারণেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।