শিক্ষা
হিট প্রকল্পের বিভিন্ন উপপ্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন গবেষণা উপপ্রকল্পসমূহ নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, উপপ্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রকল্প ও সরকারি বিধি-বিধান অনুসারে যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রকল্পের ডিপিপিতে প্রয়োজনীয় বিধান সংযোজনেরও পরামর্শ দেন তিনি।
অবশেষে শনিবার হচ্ছে এনটিআরসিএর-প্রধান নিয়োগ পরীক্ষা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। ১২ হাজার ৯৫১টি পদে নিয়োগের জন্য এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা রাজধানীর ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে নেওয়া হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এর আইন ও সমন্বয় শাখার সহকারী পরিচালক লুৎফর রহমান জানান, শিক্ষকদের রিট আবেদনের পর হাইকোর্ট বিভাগ পরীক্ষা স্থগিতের আদেশ দিলেও পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করেন। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। একই সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
লটারি পদ্ধতি বাতিল, স্কুলে ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, 'স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকছে না। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।' উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে—যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে—সেখানে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়।
টানা ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
আদেশে বলা হয়েছে, রমজানজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চালু রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে একই দিন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডগুলোর একটি সভা অনুষ্ঠিত হয়।
কিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে আছেন দেড় শতাধিক শিক্ষার্থী
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি ‘উন্মুক্ত’ দেখালেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। কিরগিজ সরকার কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়াই ভিসা প্রদান বন্ধ রেখেছে। শিক্ষার্থীরা একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভিসি নিয়োগ
সাত কলেজ নিয়ে গঠিত নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর অধ্যাপক এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, দিনের শেষ ভাগে নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, রুটিন প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সূচি জানানো হয়। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২১ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে।
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির চেষ্টা, রংপুরে বেরোবি কেন্দ্রে আটক ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের (সামাজিকবিজ্ঞান ও কলা অনুষদ) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিনব চেষ্টার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়টির প্রক্টোরিয়াল টিম। তল্লাশির সময় ওই পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি পকেট রাউটার উদ্ধার করা হয়। আটকের পরপরই তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবারও বাড়লো গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সীমা
সম্প্রতি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হওয়ায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (GST) ২০২৫-২০২৬ এ আবেদনের সময় নতুন করে আবার বৃদ্ধি করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সমন্বিত ভর্তি কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। এতে বলা বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) সম্প্রীতি নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে।