শিক্ষা
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, নতুন বিজ্ঞপ্তিতে যে নির্দেশনা দিল অধিদপ্তর
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিত ঘোষণা করা হয়।
বাড়ল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন, উন্নীত হলো ১০ম গ্রেডে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন বাড়িয়ে তাঁদের গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে বেতন পাবেন। আগে তাঁরা ১১তম গ্রেডে বেতন ভোগ করতেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল
বুধবার (২৪ ডিসেম্বর) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটি (২০২৫–২০২৬)-এর আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কমিটির সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকার মৃত্যু
দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে ঢাকার মিরপুরের অলক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শিক্ষিকার নাম ফাতেমা আক্তার। তিনি চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। দুই সন্তানের এই শিক্ষিকার স্বামীর নাম ডিএম সোলায়মান।