গাজার ধ্বংসস্তূপে আটকে ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দীর্ঘ দুই বছরের যুদ্ধের পর গাজার ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসাবশেষের এখন পর্যন্ত এক শতাংশেরও কম অংশ সরানো সম্ভব হয়েছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির এক কর্মকর্তার বরাত দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এ গতিতে পুরো এলাকা পরিষ্কার করতে অন্তত সাত বছর সময় লাগতে পারে।

ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলছে, ভারী যন্ত্রপাতির তীব্র সংকটে উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে অসংখ্য পরিবার এখনো তাদের স্বজনদের মরদেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছে।

এর মধ্যেই গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ইসরাইলের বিরুদ্ধে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির সময়েও ইসরাইলি হামলায় অন্তত ৮২৮ জন নিহত এবং ২ হাজার ৩৪২ জন আহত হয়েছেন।

দীর্ঘ এই অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে। জাতিসংঘের হিসাবে, পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা