হামলার শঙ্কা কমতেই বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে হঠাৎ করেই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল জ্বালানি তেলের দাম। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত করার ঘোষণা দেওয়ার পর বাজারে ফিরেছে স্বস্তি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে কমে প্রায় ১০৯ ডলারে নেমে আসে। এর আগে সোমবারজুড়ে দোলাচলে ছিল বৈশ্বিক জ্বালানি বাজার।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ইরান। এরপর প্রণালি দিয়ে জ্বালানিসহ সকল জাহাজ পরিবহন কার্যত বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হয়। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দ্রুত বাড়তে থাকে তেলের দাম।

সোমবার (১৮ মে) দিনের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তার এমন মন্তব্যের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যায়।

তবে পরে পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। ইরানি সংবাদমাধ্যমগুলো দাবি করে, আলোচনার অগ্রগতির স্বার্থে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এতে দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়।

এরপর ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে সম্ভাব্য সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে।

একই সঙ্গে তিনি বলেন, 'একটি গ্রহণযোগ্য চুক্তির দিকে আলোচনা এগোচ্ছে। তবে সমঝোতা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র যেকোনো সময় পূর্ণমাত্রার সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।'

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ব অর্থনীতির সামনে নতুন সংকট দেখা দিতে পারে। বিশেষ করে জ্বালানির বাড়তি দামে সবচেয়ে বেশি চাপের মুখে পড়তে পারে বিমান পরিবহন ও পর্যটন খাত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা