হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতে হিজবুল্লাহ-র অতর্কিত হামলায় ইসরাইলের ১১ সেনা আহত হয়েছেন। আল জাজিরা ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইল-এর প্রতিবেদনে আহত সেনার সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষ হয়। এতে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া একজন মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।

আহত সবাই ইসরাইলি প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য বলে জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা