হরমুজ প্রাণালিতে জাহাজে গুলি, উত্তেজনা তুঙ্গে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের সময় দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সমুদ্র নিরাপত্তা ও শিপিং সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এর মধ্যে অন্তত একটি ট্যাংকারে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ব্রিটিশ সংস্থা ইউকেএমটিও।

এই ঘটনার মাধ্যমে ইরান কার্যত জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালি এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই জলপথ অতিক্রম করতে পারবে না বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স বিভিন্ন শিপিং সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত একাধিক বাণিজ্যিক জাহাজ ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে রেডিও বার্তা পায়। ওই বার্তায় বলা হয়, হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করা হয়েছে এবং কোনো জাহাজকে এই পথ ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না।

ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, রেডিও বার্তার পরপরই একটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়। ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই ঘটনা ঘটে। তবে ট্যাংকার এবং এর ক্রু সদস্যরা নিরাপদ আছেন বলে জানানো হয়েছে।

এর আগে সকালে মেরিটাইম ট্র্যাকারগুলোতে দেখা যায়, আটটি তেলবাহী ট্যাংকারের একটি বহর হরমুজ প্রণালি অতিক্রম করছে। সাত সপ্তাহ আগে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা শুরুর পর এটিই ছিল বড় কোনো নৌযানের প্রথম প্রকাশ্য চলাচল। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে ইরানও পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালিতে কঠোর সামরিক নিয়ন্ত্রণ আরোপ করে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান সাময়িকভাবে প্রণালিটি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা