হয় চুক্তি, না হয় বোমা: ইরানকে হুমকি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করলেও কঠোর অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্রুত হরমুজ প্রণালি খুলে বৈশ্বিক বাণিজ্য সচল করতে চান, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর চুক্তি এখনো প্রধান বাধা হয়ে রয়েছে।

মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বুধবার (৬ মে) জানা যায়, ইরানের কাছে এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খসড়া এই প্রস্তাব উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে।

এ পরিস্থিতির মধ্যেই ইরানকে নতুন করে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, তেহরান যদি প্রস্তাবিত চুক্তি মেনে নেয়, তবে হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য দেশের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। অন্যথায় আবারও সামরিক হামলা শুরু হতে পারে।

বুধবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সমঝোতায় না এলে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ আগের চেয়ে আরও বেশি তীব্রতায় শুরু হবে। তিনি উল্লেখ করেন, আলোচিত শর্তগুলো মানলে ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হবে।

তবে চুক্তি ব্যর্থ হলে সামরিক অভিযান আরও কঠোরভাবে পুনরায় শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জানান, প্রেসিডেন্টের নির্দেশেই ‘অপারেশন এপিক ফিউরি’র সামরিক ধাপ ইতোমধ্যে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা