আন্তর্জাতিক

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। চলমান সংঘাতে এটি প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বিমানে থাকা দুই ক্রু সদস্যই ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদনে জানানো হয়, আহতদের মধ্যে বাহিনীভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীতে। মোট আহতদের মধ্যে ২৪৭ জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া নৌবাহিনীর ৬৩ জন, মেরিন কোরের ১৯ জন এবং বিমানবাহিনীর ৩৬ জন সদস্য আহত হয়েছেন। তবে সম্প্রতি ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এবং নিখোঁজ ক্রুদের উদ্ধারে পরিচালিত অভিযানে কেউ আহত হয়েছেন কি না—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

২৫ জুলাই, ২০২৬
নিখোঁজ পাইলটের খোঁজে মার্কিন বিমানবাহিনীর দক্ষ ‘সুইস আর্মি নাইফ’

নিখোঁজ পাইলটের খোঁজে মার্কিন বিমানবাহিনীর দক্ষ ‘সুইস আর্মি নাইফ’

মার্কিন বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, দুর্গম এলাকাগুলোতে ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে তল্লাশি চালানো হচ্ছে। তিনি বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'উদ্ধার লক্ষ্য যদি এমন স্থানে থাকে যেখানে হেলিকপ্টার পৌঁছানো সম্ভব নয়, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে সদস্যরা নেমে স্থলপথে অভিযান পরিচালনা করা হবে। মাটিতে নামার পর প্রধান লক্ষ্য নিখোঁজ ক্রুর সঙ্গে যোগাযোগ স্থাপন করা।'

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ থেকে সরে দাঁড়াল ইরান!

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের আরেক গণমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়ায় লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে তেহরান। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে প্রস্তুত বলে উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানের হামলায় পাকিস্তানে চার ভাই নিহত

আফগানিস্তানের হামলায় পাকিস্তানে চার ভাই নিহত

পাকিস্তানের বাজাউর জেলায় আফগানিস্তানের সীমান্ত থেকে নিক্ষিপ্ত গোলাবর্ষণে একসাথে চার ভাই নিহত হয়েছেন। নিহত চার ভাইয়ের নাম সাজিদ, আয়াজ, রিয়াজ ও মুয়াজ। একই ঘটনায় পাঁচ বছর বয়সি একটি শিশু গুরুতর আহত হয়েছেন। খবর সামা টিভি। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, আফগান তালেবান সরকারের সীমান্তপারের গোলাবর্ষণে বাজাউর জেলায় বেসামরিক মানুষ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিতে প্রস্তুত।

২৫ জুলাই, ২০২৬
পর পর উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে অবাক করছে উত্তর কোরিয়া

পর পর উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বকে অবাক করছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া টানা তিন দিন ধরে একের পর এক উন্নত প্রযুক্তির অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সাম্প্রতিক এই পরীক্ষাগুলোর মাধ্যমে পিয়ংইয়ং তাদের সামরিক সক্ষমতা নতুন করে প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সংঘাত থেকে শিক্ষা নিয়ে উত্তর কোরিয়া তাদের সমরাস্ত্র আধুনিকায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তারা মনে করছেন, এসব ধারাবাহিক অস্ত্র পরীক্ষা মূলত প্রতিপক্ষ দেশগুলোর উদ্দেশে একটি কৌশলগত সতর্কবার্তা।

২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলে ইরানের ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে ইরানের ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে চার শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রোববার ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। হামলার পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮, আতঙ্কে কাঁপল তিন দেশ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮, আতঙ্কে কাঁপল তিন দেশ

শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে (পিএসটি) অনুভূত এই কম্পনে শুধু আফগানিস্তানই নয়, পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ এলাকাও কেঁপে ওঠে। ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ারসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২৫ জুলাই, ২০২৬
হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য

লন্ডনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ, যেখানে সব দেশের জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি। তার মতে, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য এই পথটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা অত্যন্ত জরুরি। কুপার আরও বলেন, শুধু বর্তমান পরিস্থিতি নয়, মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্যও এই প্রণালির নিরাপদ ও অবাধ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এমন জলপথে টোল আরোপ বা নিয়ন্ত্রণ আরোপের কোনো একতরফা বৈধতা নেই বলেও তিনি মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান

হুমকি ও সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট জানিয়েছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের বিরুদ্ধে তার দেশ রণক্ষেত্রে প্রস্তুত। হরমুজ প্রণালি পুরোপুরি না খুলে দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেছেন।

২৫ জুলাই, ২০২৬
৩২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

৩২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন

রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ সেনাবাহিনীকে নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে কোনো ধরনের লঙ্ঘন হলে তাৎক্ষণিক জবাব দিতে বাহিনী প্রস্তুত থাকবে বলেও সতর্ক করা হয়েছে। অন্যদিকে, জেলেনস্কি বলেছেন, ইউক্রেন আগে থেকেই এমন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং তারা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইস্টারের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি এবং এটি স্থায়ী শান্তির পথে একটি সম্ভাব্য সুযোগ হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা সদ্য. তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় সদ্য. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প সদ্য. বিশ্ববাজারে ফের কমলো তেলের দাম সদ্য. বাসের বাড়তি ভাড়া কার্যকরে প্রজ্ঞাপন জারি সদ্য. জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির সদ্য. জাতিসংঘ অধিবেশনের মধ্যেই নিউইয়র্কে ‘স্যুটকেস’ আতঙ্ক সদ্য. চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মিলল বান্দরবানের দুর্গম পাহাড়ে সদ্য. নিয়োগের অপেক্ষায় থাকা ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের জন্য এলো সুখবর সদ্য. মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, স্টেশনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় সদ্য. স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে আর্জেন্টিনা