নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্স

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স গোপন অভিযানে দেশটিতে প্রবেশ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটি নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। চলমান সংঘাতে এটি প্রথমবারের মতো কোনো মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

বিমানে থাকা দুই ক্রু সদস্যই ইজেক্ট করে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর তাদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে।

মার্কিন বাহিনীর দুটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং একটি জ্বালানি সরবরাহকারী বিমানের সহায়তায় একজন ক্রুকে উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ইরানের গুলিতে হেলিকপ্টার দুটি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও সেটি নিরাপদে ইরাকে অবতরণ করে।

অন্যদিকে, দ্বিতীয় ক্রু সদস্যের অবস্থান শুক্রবার রাত পর্যন্ত অজানা ছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে স্থানীয় মিলিশিয়াদের ওই মার্কিন ক্রুকে খোঁজার অভিযান চালানোর দৃশ্য প্রচার করা হয়। তাকে জীবিত আটক করতে পারলে ৬০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।

এদিকে একই রাতে হরমুজ প্রণালির কাছাকাছি একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. নিউইয়র্কে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে মুখোমুখি বিএনপি-আ. লীগ, পাল্টাপাল্টি স্লোগান সদ্য. ফিলিস্তিনকে ১০ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা কানাডার সদ্য. দুপুরের মধ্যে দেশের ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা