আন্তর্জাতিক
বিশ্ববাজারে আবারও তেলের দামে ঊর্ধ্বমুখী
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সীমাবদ্ধতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারে লেনদেন শুরু হতেই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছায়, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ইউরোপ যাওয়ার পথে ১৮ জন বাংলাদেশিসহ ২২ অভিবাসী নিহত
উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকা থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জন বাংলাদেশি বলে জানা গেছে। শুক্রবার গ্রিসের কোস্ট গার্ড জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ও উপকূলীয় রক্ষা বাহিনীর একটি জাহাজ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের কাছ থেকে ২৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।
পাইলট উদ্ধারে অভিযানে ব্যাপক হামলার মুখে মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার
মার্কিন দুই কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযানের সময় ইরানি বাহিনীর হামলার মুখে পড়ে একটি মার্কিন যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। অভিযানে অংশ নেওয়া একটি ‘এ-১০ ওয়ারথগ’ যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হলে পাইলট বাধ্য হয়ে সাগরে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। এ ছাড়া অভিযানে থাকা দুটি মার্কিন হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে।
সতর্কবার্তা উপেক্ষা করে সৌদি আরবের তেলক্ষেত্রে হামলা
সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেলক্ষেত্রে আঘাত হানার আগেই দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনগুলো ধ্বংস করতে সক্ষম হয়। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে টানা ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি, সামরিক স্থাপনা ও তেল অবকাঠামোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এই সময়ের মধ্যে শায়েবাহ তেলক্ষেত্রকে লক্ষ্য করে এটি চতুর্থ হামলার ঘটনা। এর আগে তিনবার একই তেলক্ষেত্রে হামলার চেষ্টা করা হয়।
বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি খাতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের
এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারের পরিপ্রেক্ষিতে। ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন, অন্যথায় দেশের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দেন। শনিবার রাতে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী পুরোপুরি না খুলে দিলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে, যা শুরু হবে দেশের সবচেয়ে বড় কেন্দ্র থেকে।
বাড়ছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। এই দুই ঘটনার সম্মিলিত প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
যে কারণে মামদানি ও তার স্ত্রীকে ঘিরে নতুন বিতর্ক
ডানপন্থি সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বিকন প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ২৮ বছর বয়সী ফ্রিল্যান্স ইলাস্ট্রেটর রামা দুয়াজি গাজা থেকে লেখকদের লেখা নিয়ে তৈরি একটি অনলাইন সংকলনের একটি গল্পের জন্য চিত্রাঙ্কন করেছিলেন। সংকলনটির নাম ছিল ‘এভরি মোমেন্ট ইজ এ লাইফ’। এতে থাকা ‘এ ট্রেইল অব সোপ’ নামের ছোটগল্পে যুদ্ধবিধ্বস্ত গাজায় বাস্তুচ্যুত এক বাসিন্দার দৈনন্দিন দুর্ভোগ তুলে ধরা হয়। বিশেষ করে অস্থায়ী পাবলিক টয়লেট ব্যবহারের কঠিন পরিস্থিতি সেখানে বর্ণনা করা হয়েছে।
বিশ্ব অর্থনীতি বড় ঝুঁকিতে, জ্বালানি সংকট নিয়ে সতর্কতা আইইএ প্রধানের
বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট অতীতের যেকোনো সংকটের তুলনায় আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফতিহ বিরল। তিনি বলেছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব অর্থনীতি এক গভীর ঝুঁকির মুখে পড়তে পারে। সোমবার (২৩ মার্চ) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়।
শিগগিরই আমরা ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবো: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানে “বেশিরভাগ সামরিক লক্ষ্য অর্জন করেছে” এবং কেউ চাইলে বলতে পারে যে লক্ষ্যগুলো ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এই সাফল্য স্থায়ী নাও হতে পারে। এজন্য প্রেসিডেন্ট আরও কিছুদিন অভিযান চালিয়ে যেতে চান, যাতে ভবিষ্যতে আবার যুদ্ধ করতে না হয়।
আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী
উত্তর আরব সাগরে বিপদাপন্ন একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। শুক্রবার (১০ এপ্রিল) নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের একটি জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে অবস্থান করছিল। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
ইসরাইলের আল-আকসা মসজিদ বন্ধের ঘটনায় আরব লিগের তীব্র নিন্দা
আরব লিগ তাদের বিবৃতিতে জানায়, ইসরাইলের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একই সঙ্গে এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করা হয়েছে। জেরুজালেমের পবিত্র স্থানগুলোতে ইসরাইলের অবৈধ কার্যক্রম বন্ধে তাদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি সব ধর্মের মানুষের উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনেরও দাবি জানানো হয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী
হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এনবিসির জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেসে বেসেন্ট বলেন, 'হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সামরিক অভিযান শুরু করেছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।'