আন্তর্জাতিক
১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ভারত–পাকিস্তান পর্যন্ত ছাইয়ের মেঘ
প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই-মেঘ আকাশে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় এবং তা ভেসে গিয়ে ইয়েমেন, ওমানসহ ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সীমান্তাঞ্চলে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তিনজন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা । সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে প্রদেশের কুররাম জেলায় এই হামলাটি ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চল দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা এবং হামলার কেন্দ্র হিসেবে পরিচিত।
ওসমান হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা, শান্ত থাকার আহ্বান
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
রিপোর্টার্স উইদআউট বর্ডার্সের প্রতিবেদন: সাংবাদিক হত্যায় শীর্ষে ইসরায়েল
চলতি বছরে বিশ্বজুড়ে সংঘাত-হামলায় নিহত হয়েছেন ৬৭ সাংবাদিক। এদের প্রায় অর্ধেকই নিহত হয়েছেন ইসরাইলি হামলার শিকার হয়ে। শুধু গাজা উপত্যকাতেই এবছর ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৯ সাংবাদিক। এমন তথ্য উঠে এসেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদনে।
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০০ ছাড়াল, ক্ষতিগ্রস্ত ১৪ লাখ
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫'শ এর বেশি, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০০ জন। মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা এই তিন প্রদেশে বন্যা তীব্র আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪ লাখ মানুষ। উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়েছে, বহু এলাকায় সড়ক–সেতু ভেঙে যাওয়ায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোথাও হাঁটা বা মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। অনেক এলাকা এখনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।
বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা ট্রাম্পের
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬১ হাজার কোটি টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ এই গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলসে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকদের উসকানি দিয়েছেন, এমন দাবি করে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি।
ঘন কুয়াশায় ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪
ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়ে- যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা অত্যন্ত কমে যাওয়ায় একের পর এক সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর কয়েকটি যানবাহনে আগুন ধরে গেলে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশের বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম!
নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এই সশস্ত্র সংগ্রামের শেষ পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনী। এই দিনটিকে মহান বিজয় দিবস হিসেবে পালন করে বাংলাদেশের মানুষরা।
ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত একটি নামসর্বস্ব বা ‘শেল’ কোম্পানি মানবিক সহায়তার আড়ালে গাজার নিরুপায় ফিলিস্তিনিদের জোরপূর্বক দেশত্যাগে সহায়তা করছে—এমন তথ্য উঠে এসেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানে। বিপুল অর্থের বিনিময়ে এই দেশত্যাগ প্রক্রিয়াকে গাজা থেকে ফিলিস্তিনিদের পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়ার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা কার্যত ‘জাতিগত নিধনের’ শামিল।
ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র, কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ
ইসরায়েলের বন্দিশিবিরে ফিলিস্তিনি কয়েদিদের ওপর যে অকথ্য শারীরিক ও যৌন নির্যাতন চলছে, তার প্রত্যক্ষ প্রমাণ মিলেছে দুজন সাবেক বন্দীর বর্ণনায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে প্রকাশিত বন্দী নির্যাতনের ভয়ংকর বিবরণ কেবল প্রতিবেদনেই সীমাবদ্ধ নয়, নিজের জীবনেই তার নির্মম অভিজ্ঞতা তাঁরা বহন করছেন।
রাশিয়ায় সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে ইভানোভো অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত উড়োজাহাজটি এএন-২২ মডেলের সামরিক পরিবহন বিমান। ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর মেরামত শেষে পরীক্ষামূলক উড্ডয়নে (টেস্ট ফ্লাইট) ছিল এটি। উড্ডয়নের সময় বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।
বিহারের মুখ্যমন্ত্রী খুললেন নারী চিকিৎসকের হিজাব, বিতর্কের ঝড়
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারি এক অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব টান দিয়ে খোলার ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এ কাজ করেন তিনি। ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার আয়ুষ চিকিৎসকদেরর হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এক হিজাব পরিহিত মুসলিম চিকিৎসককে ইশারায় হিজাব সরানোর নির্দেশ দেন।