আন্তর্জাতিক
গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণ, নিহত ৫
গাজা সিটির তুফাহ এলাকায় একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়েছেন। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজা মার্টায়ার্স স্কুলে আঘাতের পর মৃতদের লাশ উদ্ধার করা হয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা আশ্রয়কেন্দ্রে নয়, সন্দেহজনক ব্যক্তিদের’ লক্ষ্য করে গুলি চালিয়েছে। সেনারা জানিয়েছে, উত্তর গাজা উপত্যকার ইয়েলো লাইনের পশ্চিমে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি শনাক্ত হওয়ায় তাদের লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হয়।
নাইজেরিয়ায় অপহৃত ১০০ শিক্ষার্থী উদ্ধার
নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে গত মাসে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনা–পুলিশ যৌথ বাহিনী। তবে অপহৃত ২২৭ শিক্ষার্থীর মধ্যে এখনও ১২৭ জন শিক্ষার্থী এবং ১২ শিক্ষক–শিক্ষিকার অবস্থান সম্পর্কে তথ্য পায়নি তারা। রোববার (৭ ডিসেম্বর) অপহরণের প্রায় ১৫ দিন পর তাদের উদ্ধার করতে সক্ষম হন তারা। বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
গাজার রাফাহ-তে ইসরায়েলি অভিযানে ৪০ হামাস যোদ্ধা নিহত
গাজা উপত্যকার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ টানেলে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে এ অভিযানটি পরিচালনা করে। এতে টানেলের অবকাঠামোও ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, 'রাফাহ এলাকায় ভূগর্ভস্থ টানেলের রুটগুলো ধ্বংস করা এবং সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের মূল লক্ষ্য।'
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও সিরিয়ার যৌথ সেনাবাহিনী কট্টরপন্থি ইসলামপন্থী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ‘অপারেশন হোকিয়ে’ শুরু করেছে। অভিযানটি আইএস যোদ্ধা, অবকাঠামো এবং অস্ত্রের ডিপোগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, সিরিয়ার মধ্যাঞ্চলের পালমিরায় গত সপ্তাহে আইএসের বন্দুক হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এই প্রতিশোধমূলক অভিযান শুরু করা হয়েছে। হামলায় একজন দোভাষীও নিহত হয়েছেন এবং আরও তিনজন সেনা আহত হয়েছেন।
ক্ষমা চেয়ে আবেদন করতেই তেল আবিবে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তিনটি দুর্নীতি মামলার বিচার থেকে অব্যাহতির জন্য ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। নেতানিয়াহু দাবি করেছেন, দীর্ঘদিন ধরে চলমান বিচার দেশের সংহতিকে নষ্ট করছে। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে নেতানিয়াহুর চিঠিকে ‘নজিরবিহীন’ হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা: নিহত ৪ সেনা, ৫ সন্ত্রাসী নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন সেনা নিহত হয়েছে এবং হামলায় জড়িত পাঁচ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আইএসপিআরের বরাত দিয়ে বলা হয়, হামলাকারীরা ক্যাম্পের বাইরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করে। পরে সন্ত্রাসীরা বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে ক্যাম্পের দেয়ালে আঘাত করলে দেয়ালের বড় অংশ ধসে পড়ে।
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় রাতে হোক্কাইডো অঞ্চলে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল অওমোরি প্রদেশের উপকূলীয় এলাকায়, আর এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার। আঘাতের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিভিন্ন উপকূলে উচ্চমাত্রার ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১০
সোমবার (২৪ নভেম্বর) মধ্যরাতে আফগানিস্তানের চালানো পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ জনই শিশু। এছাড়া পৃথক হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি বাড়িতে এই বোমা হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজায় দুর্ভিক্ষ নেই, তবে পরিস্থিতি সংকটাপন্ন: আইপিসি ও জাতিসংঘ
যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা আপাতত কেটে গেছে বলে জানিয়েছে বৈশ্বিক খাদ্য সংকট পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)। তবে পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক এবং যেকোনো সময় আবার ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি ও জাতিসংঘ। শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে আইপিসি জানায়, যুদ্ধবিরতির পর মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহ কিছুটা বাড়ায় গাজার খাদ্য পরিস্থিতিতে সাময়িক উন্নতি দেখা গেছে।
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নরেন্দ্র মোদির গভীর উদ্বেগ
হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১২ হাজার বছর পর অগ্ন্যুৎপাত, ভারত–পাকিস্তান পর্যন্ত ছাইয়ের মেঘ
প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর ইথিওপিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি আগ্নেয়গিরি ভয়াবহ অগ্ন্যুৎপাত শুরু করেছে। টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভ্যাক) জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাই-মেঘ আকাশে প্রায় ১৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় এবং তা ভেসে গিয়ে ইয়েমেন, ওমানসহ ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চলের আকাশেও ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের সীমান্তাঞ্চলে জঙ্গি হামলা, নিহত ৬ সেনা
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় ছয়জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির তিনজন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা । সোমবার (৮ ডিসেম্বর) রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে প্রদেশের কুররাম জেলায় এই হামলাটি ঘটে। আফগানিস্তানের সীমান্তবর্তী এ অঞ্চল দীর্ঘদিন ধরে জঙ্গি তৎপরতা এবং হামলার কেন্দ্র হিসেবে পরিচিত।