মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলসে হামলার ঘটনায় ট্রাম্প সমর্থকদের উসকানি দিয়েছেন, এমন দাবি করে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছিল বিবিসি। ওই ভিডিওটি বিবিসির ‘প্যানারোমা’ ডকুমেন্টারি সিরিজের অংশ ছিল।
ট্রাম্পের অভিযোগ, বিবিসির ভিডিও প্রতিবেদনে বিভিন্ন ক্লিপ সম্পাদনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে মনে হয় তিনি সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
পরে বিবিসি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানায়, ভিডিও সম্পাদনায় এমন বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ওই প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রে প্রচার করা হয়নি বলে দাবি করেন তারা। এ ঘটনার পর বিবিসির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে পদত্যাগও করতে হয়।