বিহারের মুখ্যমন্ত্রী খুললেন নারী চিকিৎসকের হিজাব, বিতর্কের ঝড়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সরকারি এক অনুষ্ঠানে এক মুসলিম নারী চিকিৎসকের হিজাব টান দিয়ে খোলার ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) পাটনায় আয়ুষ (আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধা ও হোমিওপ্যাথি) চিকিৎসকদের হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এ কাজ করেন তিনি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার আয়ুষ চিকিৎসকদেরর হাতে নিয়োগপত্র তুলে দেয়ার সময় এক হিজাব পরিহিত মুসলিম চিকিৎসককে ইশারায় হিজাব সরানোর নির্দেশ দেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই মুখ্যমন্ত্রী নিজেই তার হিজাব সরিয়ে দেন, যার ফলে তার মুখ ও থুতনি প্রকাশ্যে চলে আসে। ভিডিওতে কিছু কর্মকর্তাকে হাসতে দেখা যায়। যদিও বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে দেখা যায় নীতিশকে থামানোর চেষ্টা করতে।

ঘটনার পর বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর এই আচরণকে ‘জঘন্য’, ‘লজ্জাজনক’ ও ‘ঘৃণ্য’ হিসেবে অভিহিত করেছে।

কংগ্রেস নীতিশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে বলেছে, একজন নারীকে নিয়োগপত্র নিতে এসে হিজাব খোলার মতো ঘটনা রাজ্যের নারীদের নিরাপত্তা প্রশ্নের মুখোমুখি।

রাজ্যটির প্রধান বিরোধী দল আরজেডিও নীতিশ কুমারের মানসিক অবস্থার বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে।

গত নভেম্বরের বিহার বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন তিনি। সে সময় এক জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমক দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. শূন্য ঘোষিত নারী আসনে একক প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদ্য. পোশাক খাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সদ্য. সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার