আন্তর্জাতিক
চীনের ইলেকট্রিক গাড়ি বিওয়াইডির কারখানায় ভয়াবহ আগুন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। ঘটনাস্থলে দ্রুত দমকল ও পুলিশ সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কারখানার একটি বহুতল ভবনের পার্কিং গ্যারেজে প্রথম আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
প্রতিবেদনে বলা হয়েছে, দলীয় নেতা হিসেবে শুভেন্দুর নাম প্রস্তাব করবেন বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আইনসভা পার্টির নেতা হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করবেন। এরপরই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পথ খুলে যাবে শুভেন্দুর। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয় ৪ মে।
জায়গার অভাবে বন্ধ হতে পারে ইরানের তেল উৎপাদন
১৩ এপ্রিল থেকে ইরানের বন্দর ও হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধের কারণে তেহরান গভীর সংকটে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটির অপরিশোধিত তেলের মজুত সক্ষমতা দ্রুত শেষ হয়ে আসছে, যা ইরানকে উৎপাদন কমানো বা সম্পূর্ণ বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্তে ঠেলে দিতে পারে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, অবরোধ অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২২ দিনের মধ্যে ইরানের তেল মজুতের সক্ষমতা প্রায় শেষ হয়ে যেতে পারে। অন্যদিকে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইরানের প্রধান রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের মজুত সুবিধা কয়েক দিনের মধ্যেই পূর্ণ হয়ে যাবে।
যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ‘সমঝোতার পথে’ যুক্তরাষ্ট্র: রয়টার্সের প্রতিবেদন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে একটি সংক্ষিপ্ত ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। শান্তি প্রচেষ্টার সঙ্গে যুক্ত একটি পাকিস্তানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। বুধবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, উভয় পক্ষের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুতই এক পৃষ্ঠার একটি মেমোতে সমঝোতায় পৌঁছানো যেতে পারে।
বাংলাদেশিসহ ৫ লাখ নথিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
স্পেন সরকার প্রায় ৫ লাখ নথিহীন অভিবাসীকে আইনি স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। এই সিদ্ধান্তের ফলে এসব অভিবাসী দেশটির শ্রমবাজারে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং বৈধভাবে কাজ ও বসবাসের আবেদন করতে পারবেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পদক্ষেপকে “ন্যায়বিচারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ” এবং দেশের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রয়োজনীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছেন।
৩৪ বছর পর ইসরায়েল-লেবানন আলোচনার উদ্যোগ
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, ইরান-সম্পর্কিত সাম্প্রতিক উত্তেজনা এবং হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংগঠনটির দাবি, ইসরায়েলে চালানো সাম্প্রতিক হামলা ২০২৪ সালের বিভিন্ন সংঘাত ও ঘটনার প্রতিক্রিয়া। এদিকে ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা থামেনি বলে অভিযোগ রয়েছে। লেবাননের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই যুদ্ধবিরতি চুক্তি প্রায় প্রতিদিনই লঙ্ঘিত হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় দিল্লি
বাংলাদেশ তার কূটনৈতিক অগ্রাধিকার নির্ধারণ করলে দিল্লি ঢাকার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সৃষ্ট টানাপোড়েন কাটিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চায় ভারত। নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে সোমবার তিনি এসব কথা বলেন। তিস্তার পানিবণ্টন, গঙ্গা চুক্তির নবায়ন, শেখ হাসিনার প্রত্যাবাসন, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য, পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভিসাসহ বিভিন্ন বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
অস্ট্রেলিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, জ্বালানি সংকটের শঙ্কা
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্থানীয় অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসির বরাতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার ডেপুটি কমিশনার মিশেল কাউলিং জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ডিজেল বা পেট্রোল উৎপাদনে বড় কোনো বিঘ্নের প্রমাণ পাওয়া যায়নি। ফলে আপাতত জ্বালানি বাজারে সরাসরি বড় প্রভাব পড়েনি।
পাকিস্তানে হাসপাতালের অবহেলায় যেভাবে এইডস আক্রান্ত কয়েকশ শিশু
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তউনসা শহরে সরকারি হাসপাতালের চিকিৎসা অব্যবস্থাপনা ও চরম অবহেলার কারণে কয়েকশ শিশুর মধ্যে এইচআইভি সংক্রমণের ভয়াবহ চিত্র উঠে এসেছে। আট বছর বয়সী মোহাম্মদ আমিনের মৃত্যু ছিল এই ঘটনার অন্যতম প্রথম ইঙ্গিত। মৃত্যুর পর তার ১০ বছর বয়সী বোন আসমার শরীরেও ধরা পড়ে এইচআইভি। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার সময় পুরনো ও দূষিত সিরিঞ্জ ব্যবহারের কারণেই দুই ভাইবোন আক্রান্ত হয়।
জীবিত পিঁপড়া পাচারের চেষ্টা: কেনিয়ায় চীনা নাগরিকের কারাদণ্ড ও জরিমানা
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৫ এপ্রিল) রায় ঘোষণা করেন আদালতের ম্যাজিস্ট্রেট আইরিন গিচোবি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে পিঁপড়া পাচারের ঘটনা বেড়ে গেছে, তাই কঠোর শাস্তি দেওয়া জরুরি, যাতে এটি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করে। মামলার নথি অনুযায়ী, অভিযুক্ত চীনা নাগরিক ঝাং কেকুনকে গত মাসে নাইরোবির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তার লাগেজ তল্লাশি করে ২,২০০টিরও বেশি জীবিত গার্ডেন পিঁপড়া উদ্ধার করে কর্তৃপক্ষ।
ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর কোনদিন পূরণ হবে না
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত শুধু দুই দেশের দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই; বরং তা এখন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক কূটনীতি এবং বিদ্যমান বিশ্বব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার উদ্যোগ থাকলেও বাস্তব পরিস্থিতি বলছে—স্থায়ী শান্তির পথ এখনো অনেক দূর। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এমন এক সময়ে ঘটছে যখন বৈশ্বিক শক্তির ভারসাম্য ইতোমধ্যেই নড়বড়ে।
আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে হোক: মমতা
পদত্যাগ না করার অবস্থানে অনড় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না এবং প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি হলেও তা হোক—এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। তিনি বলেন, “আমি গিয়ে পদত্যাগ করব না। রাষ্ট্রপতি শাসন হলে হোক। রেকর্ড থাকুক।” তবে এদিনের বৈঠকে দলের ৯ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন, যা নিয়ে দলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।