আন্তর্জাতিক
ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে শুক্রবারের মধ্যেই: ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে। বুধবার দ্য নিউইয়র্ক পোস্ট ও পাকিস্তানি সূত্রের বরাতে এ তথ্য জানা যায়। ইসলামাবাদের একাধিক সূত্র দাবি করেছে, তেহরানের সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ট্রাম্প বলেন, “এটি সম্ভব।”
নিউইয়র্কে সম্পত্তি বিমা খরচ কমাচ্ছেন মামদানি, স্বস্তি পেতে পারেন ভাড়াটেরাও
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ভাড়াটেদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ক্রমবর্ধমান ব্যয়ের চাপে অনেক বাড়ির মালিকও বর্তমানে চাপে রয়েছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্পত্তি বিমার উচ্চ খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঘোষিত এই পরিকল্পনার আওতায় সাশ্রয়ী আবাসন ও ভাড়া-নিয়ন্ত্রিত ভবনের মালিকদের জন্য কম খরচে সম্পত্তি ও দায়বদ্ধতা বিমা সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি করে হত্যা
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তিনি নিহত হয়েছেন। বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দোহারিয়া এলাকা থেকে আসার পথে মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এতে চন্দ্রনাথ রথ গুরুতর আহত হন।
শ্রমিক নিবে ইতালি, দিলো সুখবর
কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় অতিরিক্ত ৮ হাজার ৮৬৫টি সিজনাল ওয়ার্ক পারমিট অনুমোদন দিয়েছে ইতালি সরকার। ২০২৬ সালের ডিক্রেটো ফ্লাসি কর্মসূচির আওতায় এ নতুন কোটা যুক্ত হওয়ায় ইতালিগামী কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতালির শ্রম ও সামাজিক নীতি মন্ত্রণালয় এবং অফিসিয়াল গ্যাজেটসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল এ সিদ্ধান্ত অনুমোদিত হলেও তা ৬ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গ্রীষ্মকালীন কৃষিকাজ ও পর্যটন মৌসুমে বাড়তি শ্রমিক চাহিদা সামাল দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৪ মে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যজুড়ে সহিংসতায় মঙ্গলবার (৫ মে) রাত পর্যন্ত চারজন রাজনৈতিক কর্মীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এসব ঘটনায় একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের কয়েকজনকে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। সহিংসতা নিয়ন্ত্রণে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজ্য পুলিশের দুই সদস্য ও তিনজন বিএসএফ সদস্য।
রোববারেই শেষ হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়সীমা, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী রোববার (২৬ এপ্রিল)। এ বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যে ইসরায়েলকে অবহিত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান (কেএএন) জানায়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা শিগগিরই শেষ হচ্ছে।
ঢাকার সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে গড়ালেও সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার ভারতের
এদিকে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করাই ভারতের অগ্রাধিকার এবং সেই দৃষ্টিকোণ থেকেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এটি দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কি না, সে বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।
উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
দেশটির পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় একটি মালবাহী ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা আরেকটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পর্যায়ক্রমে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন। মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন।
হয় চুক্তি, না হয় বোমা: ইরানকে হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করলেও কঠোর অবস্থান বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্রুত হরমুজ প্রণালি খুলে বৈশ্বিক বাণিজ্য সচল করতে চান, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর চুক্তি এখনো প্রধান বাধা হয়ে রয়েছে। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের বরাতে বুধবার (৬ মে) জানা যায়, ইরানের কাছে এক পাতার ১৪ দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খসড়া এই প্রস্তাব উভয় পক্ষ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছে।
হরমুজ প্রণালি আর খোলা সম্ভব না: ইরান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শান্তি আলোচনার পথ খোলা রাখার কথা জানালেও শর্ত হিসেবে অবরোধ ও হুমকি বন্ধের ওপর জোর দিয়েছেন। এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চলমান নৌ-অবরোধের সাফল্যে সন্তুষ্ট। তার মতে, ইরান বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে। বুধবার শেষ হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য বাড়ালেও নতুন কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
ইরান চুক্তিতে রাজি না হলে যুদ্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি-তে ইরান ইস্যুতে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই সতর্কবার্তা দেন। পিট হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনী বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে। তার দাবি, ইরানের কার্যকর নৌ সক্ষমতা এখন আর নেই বললেই চলে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা: যুদ্ধজাহাজে নতুন করে রসদ মজুদ করছে যুক্তরাষ্ট্র
সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্টকমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক’-এ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম তোলা হচ্ছে। যুদ্ধজাহাজটি বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সরাসরি সহায়তা দিচ্ছে।