পাকিস্তানে হাসপাতালের অবহেলায় যেভাবে এইডস আক্রান্ত কয়েকশ শিশু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তউনসা শহরে সরকারি হাসপাতালের চিকিৎসা অব্যবস্থাপনা ও চরম অবহেলার কারণে কয়েকশ শিশুর মধ্যে এইচআইভি সংক্রমণের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

আট বছর বয়সী মোহাম্মদ আমিনের মৃত্যু ছিল এই ঘটনার অন্যতম প্রথম ইঙ্গিত। মৃত্যুর পর তার ১০ বছর বয়সী বোন আসমার শরীরেও ধরা পড়ে এইচআইভি। পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসার সময় পুরনো ও দূষিত সিরিঞ্জ ব্যবহারের কারণেই দুই ভাইবোন আক্রান্ত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রায় এক বছরব্যাপী অনুসন্ধানে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত তউনসা এলাকায় অন্তত ৩৩১ জন এইচআইভি আক্রান্ত শিশুর তথ্য পাওয়া গেছে। তদন্তে হাসপাতালের অনিয়মই সংক্রমণের অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে আসে।

২০২৪ সালের শেষ দিকে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক প্রথমবার সরকারি হাসপাতালের চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে সংক্রমণের সম্ভাব্য যোগসূত্র খুঁজে পান। এরপর তদন্তে হাসপাতালের তৎকালীন মেডিকেল সুপারিনটেনডেন্টকে বরখাস্ত করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

বিবিসির হাতে আসা ৩২ ঘণ্টার গোপন ভিডিও ফুটেজে দেখা যায়, একই সিরিঞ্জ ও সুই একাধিক শিশুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অন্তত চারবার একই ওষুধের শিশি থেকে ভিন্ন ভিন্ন শিশুকে ইনজেকশন দেওয়া হয়েছে বলেও প্রমাণ মেলে। চিকিৎসক ও নার্সদের গ্লাভস ছাড়াই কাজ করতে এবং ব্যবহৃত চিকিৎসা বর্জ্য খালি হাতে সামলাতেও দেখা যায়।

মাইক্রোবায়োলজিস্ট ড. আলতাফ আহমেদ বলেন, 'সুই পরিবর্তন করা হলেও সিরিঞ্জের ভেতরের অংশে ভাইরাস থেকে যেতে পারে, যা পরবর্তী রোগীর শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম।'

তউনসা এইচআইভি স্ক্রিনিং প্রোগ্রামের তথ্য অনুযায়ী, শনাক্ত ৩৩১ শিশুর অর্ধেকেরও বেশি সংক্রমণই দূষিত ইনজেকশন ব্যবহারের সঙ্গে সম্পর্কিত। আক্রান্ত শিশুদের মায়েদের পরীক্ষায় দেখা গেছে, মাত্র চারজন মা এইচআইভি পজিটিভ ছিলেন, ফলে সংক্রমণটি জন্মগত হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

একই ধরনের পরিস্থিতি আগে দেখা গেছে সিন্ধু প্রদেশের রাতোদেরো এলাকায়, যেখানে ২০২১ সালে প্রায় দেড় হাজার শিশু এইচআইভিতে আক্রান্ত হয়। সম্প্রতি করাচির একটি সরকারি হাসপাতালেও একই কারণে ৮৪ জন শিশু সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপ্রতুল সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অবহেলাজনিত কার্যক্রমই এই ভয়াবহ পরিস্থিতির মূল কারণ।

আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ড. ফাতিমা মীর সতর্ক করে বলেন, 'ইনজেকশন প্রয়োগের সময় কঠোর সতর্কতা না মানলে চিকিৎসাকর্মীরাই সংক্রমণ ছড়ানোর মাধ্যম হয়ে উঠতে পারেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা