আন্তর্জাতিক
সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতার নির্মাণে জমি দেবে বিজেপি!
প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ শূন্যের কোঠায় নামিয়ে আনাই বিজেপির প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করবে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলিতে জনতাত্ত্বিক পরিবর্তন ঠেকাতেও জোর দেওয়া হবে। এ ক্ষেত্রে ‘শনাক্ত করো, নির্মূল করো এবং বিতাড়িত করো’ নীতির বাস্তবায়নের কথাও বলা হয়েছে। বিজেপি নেতারা আরও জানিয়েছেন, বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান জোরদারের পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকেও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার
পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসুকে গ্রেপ্তার করেছে। সোমবার রাত সোয়া নয়টার দিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ইডি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সিজিও কমপ্লেক্স–এ অবস্থিত ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাঁকে টানা প্রায় সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
গোপনে ইরানে হামলা চালিয়েছিল সংযুক্ত আরব আমিরাত
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আঘাত হানা।
যুক্তরাজ্যের ভিসা পেতে সমকামী সাজছেন বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীরা!
প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থী ও কর্মী ভিসায় যুক্তরাজ্যে আসা কিছু অভিবাসীর মধ্যেও এ ধরনের আশ্রয় আবেদন বাড়ছে। অভিযোগ রয়েছে, কিছু পরামর্শক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই ধরনের আবেদন প্রস্তুত ও পরিচালনায় সহায়তা করছে। এ বিষয়ে যুক্তরাজ্যের আইন অনুযায়ী, ভুয়া তথ্য দিয়ে আশ্রয়ের আবেদন করা একটি ফৌজদারি অপরাধ। এতে দোষী প্রমাণিত হলে কারাদণ্ড ও পরবর্তী সময়ে দেশ থেকে বহিষ্কারের শাস্তি হতে পারে।
ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
প্রতিবেদনে বলা হয়, আমিরাতের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইরানের ধারাবাহিক হামলার জবাব হিসেবেই আবুধাবি এই গোপন সামরিক অভিযান পরিচালনা করে। চলমান সংঘাতে ইসরায়েলের তুলনায় ইউএই বেশি হামলার শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এই অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলাটি ছিল এপ্রিলের শুরুতে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আঘাত হানা।
যুদ্ধের সময় ইরানি সামরিক বিমানকে গোপনে আশ্রয় দিয়েছিল পাকিস্তান
মার্কিন কর্মকর্তাদের তথ্যানুযায়ী, এপ্রিলের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই তেহরান বেশ কয়েকটি বিমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাছে অবস্থিত কৌশলগত নূর খান বিমানঘাঁটিতে সরিয়ে নেয়। এসব বিমানের মধ্যে ইরানের বিমান বাহিনীর একটি ‘আরসি-১৩০’ রিকনেসান্স বিমানও ছিল বলে জানা গেছে, যা মূলত নজরদারির কাজে ব্যবহৃত হয়। প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন বিমান হামলা থেকে গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রক্ষার লক্ষ্যেই ইরান এই পদক্ষেপ নেয়।
আরব সাগরে আটকে পড়া ভারতীয় নাবিকদের উদ্ধার করল পাকিস্তান নৌবাহিনী
আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, 'এমভি গৌতম’ নামের ওই জাহাজটি ওমান থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে জাহাজটি মাঝসমুদ্রে আটকে পড়ে। এতে তাৎক্ষণিকভাবে একটি ডিসট্রেস কল পাঠানো হয়। বিপদ সংকেত পাওয়ার পর পরই পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ এই উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে ছয়জন ভারতীয় ও একজন ইন্দোনেশীয় নাবিক ছিলেন।
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও প্রস্তুত: ইরান
মেহের নিউজের প্রতিবেদনে জানানো হয়, খাতাম আল-আনবিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাগারি বুধবার (২২ এপ্রিল) ভোরে এক বিবৃতিতে বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট ও সে দেশের সামরিক নেতৃত্বকে বারবার সতর্ক করা হচ্ছে। ইরানের ওপর যেকোনো হামলার দ্রুত ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে এবং ইতোমধ্যেই সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে।'
যুদ্ধে ক্ষতিগ্রস্ত অর্ধেকেরও বেশি স্কুল মেরামত করেছে ইরান
কাজেমী বলেন, 'হামলায় প্রায় ২০টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরান, কেরমানশাহ, ইসফাহান ও হরমোজগান প্রদেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অধিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মেরামত কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ করা সম্ভব হবে।' তিনি আরও বলেন, 'চলমান সংঘাতের মধ্যেও ইরানে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়নি। সশরীরে ক্লাসের পাশাপাশি দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমেও পাঠদান চালু ছিল। এক্ষেত্রে ইরানিয়ান টেলিভিশন স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'
বুথফেরত জরিপের প্রাথমিক ফলাফল/ মমতার তৃণমূলকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারে বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) শেষ হয়েছে। ভোট শেষ হতেই প্রকাশ পেতে শুরু করেছে বুথফেরত জরিপের ফল, যেখানে বেশিরভাগ সমীক্ষায় রাজ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত মিলছে। অনেক জরিপেই দলটির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। সাধারণত ভোটকেন্দ্রের পরিস্থিতি ও ভোটারদের মতামতের ভিত্তিতে এসব জরিপ প্রস্তুত করা হয় এবং আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে আগামী ৪ মে।
কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে ছাড় দেওয়া হবে না: বিজয়
সরকার গঠনের পর সামাজিক সংস্কারের অংশ হিসেবে রাজ্যজুড়ে ৭০০টির বেশি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। রাজ্য নিয়ন্ত্রিত তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (টাসম্যাক) পরিচালিত ৭১৭টি দোকান অবিলম্বে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছাকাছি অবস্থিত দোকানগুলো অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ করা হচ্ছে বলে দাবি করা হয়।
যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম
জানা গেছে, গত ২৪ মার্চ বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়। এর আগের দিন যুক্তরাজ্য থেকে এগুলো পাঠানো হয়েছিল। বিষয়টি সামনে আসে যখন ব্রিটিশ গণমাধ্যম ‘ডিক্লাসিফাইড’, বেলজিয়ান এনজিও ‘ভ্রেইডেসাক্টি’, আইরিশ গণমাধ্যম ‘দ্য ডিচ’ এবং প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করে।