ইরান অবরোধে মার্কিন নজিরবিহীন তৎপরতা, দুটি রণতরিসহ ২৬টি যুদ্ধজাহাজ মোতায়েন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দুটি বিমানবাহী রণতরিসহ অন্তত ২৬টি যুদ্ধজাহাজ ওই অঞ্চলে মোতায়েন রয়েছে বলে বৃহস্পতিবার এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যক্রম জোরদার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, সবশেষ বুধবার রাতে ভারত মহাসাগরে একটি তেলবাহী জাহাজে অভিযান চালানো হয়, যা ইরান থেকে তেল পরিবহন করছিল বলে দাবি করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)–এর অধীনে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে ১৯টি যুদ্ধজাহাজ। এর মধ্যে রয়েছে দুটি বিমানবাহী রণতরি—ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।

এছাড়া ডেস্ট্রয়ার শ্রেণির একাধিক যুদ্ধজাহাজ, কমব্যাট শিপ ও অ্যাম্ফিবিয়াস গ্রুপের জাহাজও এ অঞ্চলে অবস্থান করছে। ডেস্ট্রয়ারগুলোর মধ্যে রয়েছে ইউএসএস চার্চিল ও ইউএসএস মিলিয়াসসহ আরও কয়েকটি জাহাজ।

ভারত মহাসাগরেও আলাদাভাবে সাতটি যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, যার মধ্যে রয়েছে ইউএসএস জন ফিন, ইউএসএস হিগিন্স ও ইউএসএস সান্তা বারবারা।

সূত্র জানায়, ইরানের ওপর চাপ বাড়াতে এবং অবরোধ কার্যক্রম কার্যকর রাখতে যুক্তরাষ্ট্রের এ সামরিক তৎপরতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা