ইরানকে ‘নিশ্চিহ্ন' করে দেওয়ার হুমকি ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
হরমুজ প্রণালিকে ঘিরে ভয়াবহ উত্তেজনার মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদি ইরান যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজে হামলা চালায়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। তিনি মন্তব্য করেন, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র “চরম প্রতিক্রিয়া” দেখাবে এবং তাদের সামরিক সক্ষমতা দিয়ে কঠোর জবাব দেওয়া হবে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার এবং বিশ্বজুড়ে বিস্তৃত সামরিক ঘাঁটি রয়েছে, যা প্রয়োজন হলে ব্যবহার করা হতে পারে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। সোমবার ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। একই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালির কাছে ইরানের কয়েকটি ছোট নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড সেন্টকম জানিয়েছে, “প্রজেক্ট ফ্রিডম” নামে একটি নিরাপত্তা পরিকল্পনা চালু করা হয়েছে। এর লক্ষ্য হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে চলাচলের সুযোগ করে দেওয়া এবং সমুদ্রপথে স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার জানান, বর্তমানে প্রায় ৮৭টি দেশের জাহাজ ওই এলাকায় আটকা পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন শিপিং কোম্পানি ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি নৌযান ডুবিয়ে দেওয়ার দাবিকে “মিথ্যা ও ভিত্তিহীন” বলে প্রত্যাখ্যান করেছে।

এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা এবং একই অঞ্চলে আরও দুটি জাহাজে হামলার খবর দিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স। এসব ঘটনার পর হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা