নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, 'ইসরায়েলি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড মানবিকতার সব সীমা অতিক্রম করেছে। তারা নিয়মিতভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।'
এর আগেও গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ তুলে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন আলবানিজ। ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও চাপ তৈরি হয়। এমনকি তিনি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন বলে জানিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ বলেন, 'আমার জীবন বর্তমানে চরম ঝুঁকির মধ্যে রয়েছে। রোলার কোস্টার রাইডের মতো প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাটে হচ্ছে।'
আলবানিজের মতে, ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড শুধু ফিলিস্তিনিদের অধিকার ক্ষুণ্ণ করছে না, বরং বৈশ্বিক বিচারব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। বিশেষ করে শিশুদের ওপর নির্যাতনের ভিডিও প্রকাশের পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা আরও জোরালো হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।'
যদিও ইসরায়েল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে, তবে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ভিডিও ফুটেজ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রতিবেদনগুলো এসব অভিযোগের পক্ষে জোরালো ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাণনাশের হুমকি সত্ত্বেও আলবানিজ জানিয়েছেন, তিনি সত্য প্রকাশে পিছপা হবেন না এবং ফিলিস্তিনিদের ন্যায়বিচারের দাবিতে তার অবস্থান অব্যাহত রাখবেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর