কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ২১, আহত ৪৫

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারত-শাসিত কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে পাহাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। ৪২ আসনের বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, রামনগর থেকে উধমপুরগামী বাসটি একটি বিপজ্জনক মোড় ঘোরার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ৩০ মিটার গভীর পাথুরে খাদে পড়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। কর্মকর্তারা জানান, ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

আহতদের রামনগর সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, অধিকাংশ নিহতের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা