কলকাতায় ‘মাংসের দোকান গুঁড়িয়ে দিতে’ আনা হলো বুলডোজার, গ্রেপ্তার ৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর কলকাতার ব্যস্ততম নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপির একদল সমর্থক নিউমার্কেট এলাকায় সন্ধ্যায় একটি বুলডোজার নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় লক্ষ্য করে হামলা চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে অনেক ব্যবসায়ীকেই সময়ের আগে দোকানপাট বন্ধ করে দিতে হয়।

তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘নির্লজ্জ গুন্ডামি’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে। দলটি জানিয়েছে, বিজেপির মধ্যে ‘পরিবর্তন' এসে গেছে। আর তা এসেছে বুলডোজার সমেত। বিজেপির একদল সমর্থক নিউমার্কেট এলাকায় তাণ্ডব চালিয়েছে, দোকানপাট ধ্বংস করেছে এবং তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস। ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির পতাকা হাতে একদল মানুষ উল্লাস করছে এবং বুলডোজার দিয়ে একটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও'ব্রায়েন অভিযোগ করেন, মাংসের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়ার জন্যই বুলডোজারটি আনা হয়েছিল।

তিনি বলেন, 'সেন্ট্রাল কলকাতার নিউমার্কেটের কাছে পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে। বিজয় উৎসবের অংশ হিসেবে মাংসের দোকান উচ্ছেদ করতে বুলডোজার আনা হয়েছিল এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে ছিল।’

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'দলের নামে যে কোনো ধরনের সহিংসতা কোনভাবেই বরদাস্ত করা হবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা