লেবাননে বাসাবাড়িতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলি সেনারা, উদ্বেগে কমান্ডাররা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। শীর্ষ সামরিক কমান্ডারদের সতর্কবার্তা সত্ত্বেও সাধারণ নাগরিকদের ঘরবাড়ি ও দোকানপাট থেকে মূল্যবান সামগ্রী চুরির ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সেনাবাহিনী।

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ এক অজ্ঞাতনামা রিজার্ভিস্ট সেনার বরাতে জানায়, সীমান্ত এলাকায় বিভিন্ন রিজার্ভ ইউনিটের সদস্যদের লুটতরাজ করতে দেখা গেছে। ওই সেনার ভাষ্য, সৈন্যরা অস্ত্র, স্মারক, গয়না, কম্বল এমনকি ব্যক্তিগত ছবিও নিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, এক ঘটনায় একজন ইসরায়েলি কমান্ডারকে সৈন্যদের লুট করা মালামাল ইসরায়েলে নিয়ে যেতে বাধা দিতে দেখা গেছে।

অন্যদিকে হারেৎজ জানিয়েছে, যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া লেবাননের বাসিন্দাদের ফাঁকা বাড়িঘর ও দোকানপাটে হানা দিচ্ছে সেনারা। এর আগে গাজা যুদ্ধের সময়ও একই ধরনের অভিযোগ উঠেছিল।

লুটপাটের এই প্রবণতা ইসরায়েলি সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সম্প্রতি এক বৈঠকে ইসরায়েলি চিফ অব স্টাফ ইয়াল জামির সৈন্যদের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তবে মাঠপর্যায়ে এই নির্দেশনা কতটা কার্যকর হচ্ছে, তা নিয়েই প্রশ্ন তুলেছে দেশটির গণমাধ্যম।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা