মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত, ‘মদ্যপ’ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে এক সেনা কর্মকর্তার সৃষ্ট সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স হাইওয়েতে সালাক সেলাতান থেকে জালান তুন রাজাকমুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুল পথে প্রবেশ করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পেরোদুয়া আলজা এমপিভি (ই-হেইলিং) গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

ই-হেইলিং গাড়িটিতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরার পথে দুইজন বাংলাদেশি যাত্রী ছিলেন। সংঘর্ষে গাড়ির মাঝের সারিতে বসা ২২ বছর বয়সী এক বাংলাদেশি যুবক ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় সেনা কর্মকর্তা এবং তার গাড়িতে থাকা ৩৬ বছর বয়সী এক স্থানীয় নারী যাত্রী আহত হন।

পুলিশ জানায়, অভিযুক্ত সেনা কর্মকর্তার অ্যালকোহল পরীক্ষায় অতিরিক্ত মদ্যপানের প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪৪(১) ধারায় মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের পুলিশি তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা