মার্কিন জাহাজে হামলা করলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে’। 

সোমবার (৪ মে) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ফক্স নিউজের সাংবাদিক ট্রেই ইংস্টের সঙ্গে প্রায় ২০ মিনিটের আলাপে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু করা হলে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তার ভাষায়, ইরান যদি এমন হামলার চেষ্টা করে, তবে তারা ধ্বংস হয়ে যাবে।

ট্রাম্প আরও দাবি করেন, আগের তুলনায় ইরান এখন কিছুটা নমনীয় আচরণ করছে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে থাকা সামরিক ঘাঁটিগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম মজুত আছে। প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে একই দিনে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চলে মোতায়েন রয়েছে। তারা হরমুজ প্রণালি অতিক্রম করে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, বিশেষ করে তেল পরিবহনের ক্ষেত্রে। এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির ফলে বৈশ্বিক উদ্বেগ বাড়ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা