গণমাধ্যম
সাংবাদিক লাবলুকে হুমকি, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিবাদ
‘দৈনিক আগামীর সময়’ পত্রিকার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর ও ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন।
সাগর–রুনি হত্যা: ১২৭ বার পেছাল তদন্ত প্রতিবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজ বৃহস্পতিবারও আদালতে জমা দেওয়া হয়নি।তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২২ জুলাই নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৭ বার পেছানো হলো।
তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে ডিজিটাল মিডিয়া ফোরাম
সভাপতির বক্তব্যে ডিএমএফের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ, নতুন উদ্ভাবন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে ডিএমএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বদ্ধপরিকর।’ তিনি আরও বলেন, ‘দেশের গণমাধ্যমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে চায় ডিএমএফ। গণমাধ্যমের উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও ডিএমএফ সক্রিয় ভূমিকা পালন করবে।’
ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই
চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং অনুসন্ধানী প্রতিবেদক মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন।
তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম
রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি পদে মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম নির্বাচিত হয়েছেন। শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন। এর আগে শুক্রবার (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২৭-এ শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা গড়ে তুলতে জেএ টিভি’র ব্যতিক্রমী প্রতিনিধি কর্মশালা সম্পন্ন
জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক সেশনে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিক সমন্বয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় কার্যকর সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল শেখানো হয়।
২৪-এ মানুষ ভরসা করে আন্দোলনে নামলেও প্রতারণার শিকার হয়েছে: ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা
ড. স্নিগ্ধা আরও বলেন, 'সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও কিছু সিদ্ধান্তকে ঘিরে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে নির্বাচন, আইনি প্রক্রিয়া এবং যুদ্ধাপরাধ বিচারের বিষয়গুলো নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। এসব ঘটনাকে অনেক সময় “মেটিকুলাসলি ডিজাইন” করা পরিকল্পনার অংশ বলে মনে হয়, যা শেষ পর্যন্ত প্রত্যাশিত রূপ পায়নি।
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা দেওয়ায় মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদ সংগ্রহের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। রোববার (৩ মে) দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ) এর আয়োজন করে।
গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ, শীর্ষে কোন দেশ?
বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ২০২৬ সালের সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম। গত বছর দেশটির অবস্থান ছিল ১৪৯তম। এ বছর প্রাপ্ত স্কোরের ভিত্তিতে বাংলাদেশকে ‘খুবই গুরুতর’ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন
চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক সভাপতি এবং সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী (মামুন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফের সৌজন্য সাক্ষাৎ
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।
ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের কারণে মামলা হওয়া উচিত: মাসুদ কামাল
তিনি বলেন, ‘একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। আমার তো মনে হয়, এই কারণেই ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। আজ যদি তাঁকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এটি একটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।’