ফারজানা রুপার পক্ষে লড়তে চান ২ ব্রিটিশ আইনজীবী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬ ০০:৪৫:৩৯
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ের সুযোগ চেয়ে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীর জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে। মামলাটি বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার পক্ষে নিয়োজিত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে বলা হয়েছে, লন্ডনভিত্তিক ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ই-মেইলের মাধ্যমে বার কাউন্সিলের কাছে আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনি কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি চেয়েছেন তাঁরা।

আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারার বিধান তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ ভিন্ন কোনো বিধান থাকলেও বার কাউন্সিলের পূর্বানুমতি নিয়ে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের সুযোগ দিতে পারেন। যুক্তিসংগত কারণ ছাড়া এ অনুমতি প্রত্যাখ্যান করা যাবে না। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের জন্য বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন।

ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাওয়ায় দুই বিদেশি আইনজীবীকে জরুরি ভিত্তিতে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন।

আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা, দুই আইনজীবীর পাঠানো ই-মেইল, তাঁদের মূল আবেদনের অনুলিপি এবং জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁদের ট্রাইব্যুনালে আইনি কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সদ্য সংবাদ/ এআর

গণমাধ্যম ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী