গণমাধ্যম
জামায়াত-এনসিপির দুর্গগুলো তছনছ হয়ে যাচ্ছে : গোলাম মাওলা রনি
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক আলোচনায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে দলটি দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, গত ১৭ মাসে—বিশেষ করে আওয়ামী লীগ আমলে—মন্ত্রী ও মন্ত্রণালয়গুলোর কর্মকাণ্ডে যে স্থবিরতার অভিযোগ ছিল, বর্তমান সরকার তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি
নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ‘সচেতন নাগরিক সমাজ’–এর পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী–র নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন। শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি চিঠির বিষয়বস্তু পাঠ করে শোনান।
বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, গত ১৫ বছরে মিডিয়ার ভূমিকা কী ছিল, সেটি আমরা সবাই জানি। বিগত ফ্যাসিবাদী সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদ আমলের মতো গণমাধ্যমের স্বাধীনতা হরণ আমরা চাই না। তবে সেসময়কার সরকারের পদলেহনকারী কেউ যেন সচিবালয়ে এসে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, তা খেয়াল রাখতে হবে।
আ. লীগ অফিসের তালা খুলে ভুল কাজ করেননি বিএনপি প্রার্থী: মাসুদ কামাল
পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান যে আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলেছেন, এতে তিনি কোনো ভুল কাজ করেননি বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে এই মন্তব্য করেছেন তিনি। মাসুদ কামাল বলেন, 'এখানে আওয়ামী লীগের পুনর্বাসন বা ক্ষমতায়ন ঘটছে না। উনি এমন কিছু করেননি যা আইন অমান্য করে। আমার বিবেচনায় উনি ভালো কাজ করছেন।'
অন্তর্বর্তী সরকারের আমলে বন্ধ ৪০০ কারখানা, কর্মহীন দেড় লাখ শ্রমিক: জুলকারনাইন সায়ের
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে প্রায় ৪০০টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন। জুলকারনাইন সায়ের বলেন, 'বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বেশির ভাগই গার্মেন্টস, টেক্সটাইল ও স্পিনিং মিল। এর মধ্যে শতভাগ রপ্তানিনির্ভর প্রতিষ্ঠানও রয়েছে। একজন শ্রমিকের ওপর গড়ে তিনজন করে পরিবারের সদস্য নির্ভরশীল থাকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ।'
ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
ডিজিটাল সাংবাদিকতা ও অনলাইন গণমাধ্যমের পেশাগত উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার সুরক্ষায় কাজ করা সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নতুন দুই বছরের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
চাঁদা না দেওয়ায় ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর হামলা
চাঁদা না দেওয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর
ঢাকার উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর শুনানি শেষে এ আদেশ দেন।
ডিএমএফ’র নবগঠিত কমিটির অভিষেক, উপদেষ্টা পরিষদ ঘোষণা
ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর নবগঠিত এক্সিকিউটিভ কমিটির অভিষেক ও উপদেষ্টা পরিষদ ঘোষণা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর আল কারিম লাউঞ্জে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। এতে এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পাশাপাশি দেশের টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অমর একুশে বইমেলায় শারফুল আলমের ভ্রমন বিষয়ক প্রথম বই ‘হিমালয় থেকে ইন্টারলেকেন’
ভ্রমণভিত্তিক এই গ্রন্থে দক্ষিণ এশিয়ার হিমালয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের সুইজারল্যান্ডের পর্যটন নগরী ইন্টারলেকেন পর্যন্ত লেখকের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। নেপাল ও ভারতের হিমালয়ঘেঁষা অঞ্চলের পাহাড়ি জীবন, যাত্রাপথের নানা চ্যালেঞ্জ, স্থানীয় মানুষের জীবনধারা এবং ইন্টারলেকেনের নান্দনিক সৌন্দর্য বইটিতে সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে শোকবার্তা কি ভণ্ডামির প্রকাশ?; প্রশ্ন বার্গম্যানের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় শোকবার্তা দিয়েছেন। তবে এই শোকবার্তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। বুধবার (৩১ ডিসেম্বর) বার্গম্যান সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, 'অতীতের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে শেখ হাসিনা ও সজীবের শোকবার্তাকে গভীর ও বিকৃত ভণ্ডামির বহিঃপ্রকাশ হিসেবে দেখা যেতে পারে।
জবি ছাত্রীকে জেলখানায় ‘গুম’ করে রাখার অভিযোগ সুরভীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তানজিলা তাবাসসুমকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ তোলেন। প্রেস ব্রিফিংয়ে সুরভী থানা ও কারাগারে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তার বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার অঙ্ক, বয়সসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।