তেজগাঁও প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি হাবিব, সম্পাদক শামীম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
রাজধানীর তেজগাঁও প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সভাপতি পদে মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ জুন) ক্লাবের নিজস্ব কার্যালয়ে নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন।

এর আগে শুক্রবার (১২ জুন) তেজগাঁও প্রেস ক্লাব নির্বাচন ২০২৬-২৭-এ শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে ল্যাপটপ প্রতীক নিয়ে মো. হাবিবুর রহমান ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী নার্গিস চৌধুরী কলম প্রতীক নিয়ে ৩ ভোট পান। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে ক্যামেরা প্রতীক নিয়ে এস এম শামীম ৩৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. বাবুল ইসলাম মাইক্রোফোন প্রতীক নিয়ে কোনো ভোট পাননি।

এ ছাড়া, অন্যান্য পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদে কার্যকরী সভাপতি হিসেবে মো. রাশেদ হোসেন স্বপন, সিনিয়র সহসভাপতি মো. ইলিয়াছ মিয়া, সহসভাপতি মো. শফিউল আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক হিসেবে মো. আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মো. বাহার চৌধুরী, অর্থ সম্পাদক মো. সারোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস কবির, দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. জাহিদুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. আল-আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর রশিদ খান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, সমাজকল্যাণ ও পুনর্বাসন সম্পাদক জাকিয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান খান এবং নির্বাহী সদস্য হিসেবে মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ রহমত উল্লাহ ও মো. ফেরদৌস আহমদ নির্বাচিত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সদস্যদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এম একরামুল হক আসাদসহ ক্লাবের সাধারণ সদস্য, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মাইনুদ্দিন রিপন বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে তেজগাঁও প্রেস ক্লাব আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে এগিয়ে যাবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. হাইকোর্ট থেকে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্য. মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩টি মেট্রোস্টেশন বন্ধ ঘোষণা