ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের কারণে মামলা হওয়া উচিত: মাসুদ কামাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সংবিধান লঙ্ঘনের কারণে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।

তিনি বলেন, ‘একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি নিজেই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি। আমার তো মনে হয়, এই কারণেই ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। আজ যদি তাঁকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এটি একটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।’

মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেল কথা-তে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন মাসুদ কামাল।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত মো. সাহাবুদ্দিন-এর দুই পর্বের সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার গঠন ও ওই সরকারের কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এমন ‘সাহসী’ সাক্ষাৎকার প্রকাশের জন্য কালের কণ্ঠকে ধন্যবাদ জানান তিনি।

মাসুদ কামাল বলেন, ‘দেশের সর্বোচ্চ আইন হলো সংবিধান। সেটি যদি মানা না হয় এবং তার জন্য কাউকে বিচারের মুখোমুখি করা না হয়, তাহলে ভবিষ্যতে সংবিধানকে এভাবেই পদদলিত করার একটি নজির তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছিল একটি সাংবিধানিক সরকার। তারা নিজেরাই দাবি করেছিল যে সংবিধান সমুন্নত রাখবে এবং সেই শপথ রাষ্ট্রপতির কাছেই নিয়েছিল। অথচ বাস্তবে তারা সংবিধান মানেনি।’

তার মতে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে যে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের প্রত্যেকেরই জবাবদিহি নিশ্চিত করা এবং সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তির আওতায় আনা উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন ভারতে যাইনি?’, ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল সদ্য. পুলিশের আট কর্মকর্তাকে বদলি ও পদায়ন সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড