বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) রাজধানীর পল্টনে হোটেল এশিয়া অ্যান্ড রিসোর্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, গত ১৫ বছরে মিডিয়ার ভূমিকা কী ছিল, সেটি আমরা সবাই জানি। বিগত ফ্যাসিবাদী সরকার বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিল। সেটাও আমাদের ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদ আমলের মতো গণমাধ্যমের স্বাধীনতা হরণ আমরা চাই না। তবে সেসময়কার সরকারের পদলেহনকারী কেউ যেন সচিবালয়ে এসে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, তা খেয়াল রাখতে হবে।

সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ বলেন, সচিবালয় যেন অপেশাদার সাংবাদিকদের স্থান না হয়ে ওঠে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পেশাদারিত্বের সাথে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রোহান সাংবাদিকতার নানা সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সচিবালয় বিটের সাংবাদিকরা কীভাবে নতুন বাংলাদেশে আরও বেশি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারেন, সেই বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

জেবস-এর দপ্তর সম্পাদক আহসান কামরুল বলেন, সচিবালয় বিটের অনেক সাংবাদিক গত ১৭ বছর ফ্যাসিবাদের সহযোগী ছিল। সরকার পরিচালনার প্রাণকেন্দ্র সচিবালয়কে সেখান থেকে কীভাবে পেশাদারিত্বে ফিরিয়ে আনা যায়, আমাদের সবাইকে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গণমাধ্যমের স্বাধীনতা হরণ চাই না। তবে সচিবালয় যেন পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের ক্ষেত্র না হয়, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা সদ্য. ডিসেম্বর সামনে রেখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: প্রধানমন্ত্রী সদ্য. ভারতের সঙ্গে স্থলবন্দর বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি সদ্য. শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী সদ্য. ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্য. রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার সদ্য. তিন দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর, বিভিন্ন ইউনিটে চিঠি সদ্য. আপনি কোথাও পালাতে পারবেন না-মোদিকে রাহুলের হুঁশিয়ারি সদ্য. পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, উত্তাল মিরপুর-১০ সদ্য. শ্রমিকদের বিক্ষোভে উত্তাল গাজীপুর, পুলিশ বক্সে আগুন সদ্য. খুলনায় এবার তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা