অন্তর্বর্তী সরকারের আমলে বন্ধ ৪০০ কারখানা, কর্মহীন দেড় লাখ শ্রমিক: জুলকারনাইন সায়ের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে প্রায় ৪০০টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন।

জুলকারনাইন সায়ের বলেন, 'বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বেশির ভাগই গার্মেন্টস, টেক্সটাইল ও স্পিনিং মিল। এর মধ্যে শতভাগ রপ্তানিনির্ভর প্রতিষ্ঠানও রয়েছে। একজন শ্রমিকের ওপর গড়ে তিনজন করে পরিবারের সদস্য নির্ভরশীল থাকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ।'

তিনি আরও জানান, দেশীয় উৎপাদনকারী শিল্পকারখানা রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

স্ট্যাটাসে ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জুলকারনাইন সায়ের।

তিনি লেখেন, রাজনৈতিক ইস্যুতে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলোকে সক্রিয় দেখা গেলেও একের পর এক কলকারখানা বন্ধ হওয়া এবং লক্ষাধিক মানুষের জীবিকা সংকটে পড়ার বিষয়ে তাদের পক্ষ থেকে তেমন কোনো কার্যকর তৎপরতা চোখে পড়ছে না।

শেষে জুলকারনাইন লিখেন, 'দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক বিষয়ে যথেষ্ট তৎপর দেখা গেলেও, একের পর এক মিল-কারখানা বন্ধ ও লক্ষাধিক লোকের জীবিকা নির্বাহ থেমে গেলেও তাঁদের পক্ষ হতে এ বিষয়ে তেমন কোন কার্যকরী তৎপরতা চোখে পড়েনি। ইদানিং শিক্ষার্থীদের সমস্বরে একটি স্লোগান দিতে লক্ষ্য করা যায় — ক্ষমতা না জনতা? প্রতিউত্তরে শোনা যায় 'জনতা-জনতা'। শতাধিক কলকারখানা বন্ধ ও লক্ষাধিক শ্রমিকের বেকারত্বে ছাত্র সংগঠনগুলোর নির্লিপ্ত আচরণ; প্রশ্নের উদ্রেক করে, আসলেই জনতা, নাকি কেবলই ক্ষমতা?'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি