মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় আরও পাঁচজন সদস্যও শপথ গ্রহণ করেন।

শনিবার (৯ মে) অনুষ্ঠিত এই শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ নেতারা এবং বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

অনুষ্ঠানে প্রথমে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। পরে পর্যায়ক্রমে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

নতুন মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দুই অঞ্চল থেকেই প্রতিনিধি রাখা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি আদিবাসী ও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্বও নিশ্চিত করা হয়েছে।

শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষ খড়্গপুর সদর, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ, অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তর, ক্ষুদিরাম টুডু রানিবাঁধ এবং নিশীথ প্রামাণিক মাথাভাঙা আসন থেকে নির্বাচিত হয়েছেন। তবে এখনো পর্যন্ত নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

এর আগে ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর ২০৭টি আসনে জয় পেয়ে বিজেপি সরকার গঠন করে। দীর্ঘ রাজনৈতিক আলোচনার পর শুক্রবার দলীয় বিধায়ক বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয় এবং পরে তাকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা