জাতীয়
দেশে হাম পরিস্থিতির অবনতি, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু হামের উপসর্গ বা সংক্রমণে আক্রান্ত হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু হলেও এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রজ্ঞাপন অনুযায়ী, বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি), বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক, খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের উপমহাপরিদর্শক এবং রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহানকে সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপমহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
ধর্ষণ মামলার সংখ্যা বৃদ্ধির কারণ ব্যাখ্যা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণ মামলার সংখ্যা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সহজ হওয়া এবং রাজনৈতিক বা সামাজিক প্রভাব কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ভাষ্য, আগে অনেক ভুক্তভোগী নানা কারণে থানায় মামলা করতে পারতেন না, কিন্তু বর্তমানে অভিযোগ নিয়ে গেলে তা নিয়ম অনুযায়ী গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি মঞ্জুরি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী
রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোহিঙ্গাদের জন্য নতুন জমি বরাদ্দে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের ‘না’
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত জমি বরাদ্দের জাতিসংঘের অনুরোধে সাড়া দেয়নি বাংলাদেশ সরকার। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনের দাবিতে জাতিসংঘে আবারও জোরালো অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। শুক্রবার মিয়ানমার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান।
৫ কোটি টাকা জরিমানা ও সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান রেখে জুয়া প্রতিরোধ বিল পাস
NULL
এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ কর্তৃপক্ষের
অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা বৈধ নয়। এরই পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৯২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করা হয় এবং সেই সময় থেকে প্রাপ্ত সব আর্থিক সুবিধা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইনুর রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট নয় , সর্বোচ্চ শাস্তি চেয়ে আপিলের ঘোষণা
মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করে। রায়ের পর চিফ প্রসিকিউটর বলেন, হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে ঘোষিত রায় প্রত্যাশিত না হওয়ায় এর বিরুদ্ধে আপিল করা হবে।তিনি আরও জানান, রাষ্ট্রপক্ষ মামলায় সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী দাবি করেন, রাজনৈতিক বিরোধের কারণেই এ মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হয়েছে।
বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে
ভিসার আবেদন করতে হলে প্রথমে ভারতের অনলাইন ভিসা পোর্টালে প্রবেশ করে ‘রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন’ অপশন নির্বাচন করতে হবে। এরপর দেশ হিসেবে বাংলাদেশ এবং ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা নির্বাচন করে আবেদন ফরম পূরণ করতে হবে। পাসপোর্ট অনুযায়ী ব্যক্তিগত তথ্য, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় বিবরণ সঠিকভাবে দিতে হবে। আবেদন সম্পন্ন হলে একটি ওয়েব ফাইল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি প্রদান করা হবে, যা ভবিষ্যৎ ট্র্যাকিংয়ের জন্য সংরক্ষণ করতে হবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী ছবি আপলোড করে ফরম প্রিন্ট ও স্বাক্ষর করতে হবে।
ঢাকাসহ যে ৫ কেন্দ্রে মিলবে ভারতের ট্যুরিস্ট ভিসা
হাইকমিশনার বলেন, বাংলাদেশি নাগরিকরা ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীতে অবস্থিত আইভ্যাক কেন্দ্রের মাধ্যমে ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। প্রায় দুই বছর পর এ সেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। গত ১২ জুন তিনি ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ-চীন বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, শিক্ষা এবং অন্যান্য সহযোগিতামূলক খাত নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন আতঙ্ক
সাম্প্রতিক সময়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে হতাহতের একাধিক ঘটনা ঘটেছে। বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক নিহত হন। এর কয়েকদিন আগেও একই সীমান্ত এলাকায় আরেকজনের মৃত্যু হয়। এর আগে গত ২৪ মে নাইক্ষ্যংছড়ির ভালুকিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে একজন রোহিঙ্গাসহ চারজন নিহত হওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকা থেকে জেলেদের অপহরণের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও অস্থিরতা দীর্ঘদিন ধরে সীমান্ত অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিজ দেশের ভূখণ্ডে অবস্থান করেও তারা প্রতিবেশী দেশের সংঘাতের ঝুঁকির মুখে পড়ছেন।