জাতীয়
অবসরের ৯ দিন পর পদোন্নতি, সমালোচনায় বাতিল
অবসরে যাওয়ার পর এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ায় সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক কর্মকর্তা মো. মাইনুল হক ভূঁইয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাই জারি করা প্রজ্ঞাপনের (ক্রমিক-৫৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশ বাতিল করা হয়েছে।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে হাইকোর্টে রিট
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর চায় বেইজিং
বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি অর্থনৈতিক করিডর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। মাহদী আমিন বলেন, বৈঠকে দুই দেশের মধ্যে সংযোগব্যবস্থা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রস্তাবিত অর্থনৈতিক করিডরের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির পরিসর বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বহুমুখী পরিবহনব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চীনের সঙ্গে ঘনিষ্ঠতা, ভারতের সঙ্গে নতুন ভারসাম্য খুঁজছে বাংলাদেশ
স্থবির অর্থনীতিকে গতিশীল করতে আরও বেশি চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব চায় বাংলাদেশের নতুন সরকার। একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কেও নতুন ভারসাম্য প্রতিষ্ঠার কৌশল নিয়েছে ঢাকা। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান গত মাসে মালয়েশিয়া ও চীন সফর করেন, যা নতুন সরকারের পররাষ্ট্রনীতির দিকনির্দেশনা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাদের মতে, সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া হলেও সবচেয়ে বেশি গুরুত্ব বহন করেছে চীন সফর। দক্ষিণ এশিয়ায় নবনির্বাচিত নেতাদের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরে ভারতকে দেখা হলেও এবার সেই প্রচলিত ধারা অনুসরণ করা হয়নি। ফলে নয়াদিল্লিতে এ সফরকে কৌশলগত বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হচ্ছে।
দিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদকে হেনস্তা ‘অনভিপ্রেত’: পররাষ্ট্রমন্ত্রী
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান হেনস্তার শিকার হওয়ার ঘটনাকে অনভিপ্রেত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। পরে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’
স্বাস্থ্যখাতে বড় নিয়োগ: যুক্ত হচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ
দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার করতে আগামী তিন থেকে ৪ বছরে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করে চিকিৎসাব্যবস্থাকে ‘ট্রিটমেন্ট সেন্ট্রিক’ ধারা থেকে ‘প্রিভেনশন সেন্ট্রিক’ বা প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে চায় সরকার। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী
বুধবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘সময়ের স্পন্দনে, আকাঙ্ক্ষা পূরণে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ এম সাজ্জাদ মাহমুদ।
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ তথ্য জানান। এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা
বাংলা একাডেমি চত্বরে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এছাড়া ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান মনসুর মুসা, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, গবেষক সাইমন জাকারিয়া, কবি সরকার আমিনসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজন। শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সমাজসচেতন ও স্বাধীনতাকামী এক অনন্য বুদ্ধিজীবী। দেশের বুদ্ধিবৃত্তিক চর্চায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
নতুন ৩ উপজেলা, এক থানার অনুমোদন
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) দেশের নতুন তিনটি উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গরা’ এবং ময়মনসিংহের ‘দক্ষিণ গফরগাঁও’। পাশাপাশি চট্টগ্রামে নতুন ‘হালদা’ থানারও অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সরকারের বড় সিদ্ধান্ত
সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী : জহির উদ্দিন স্বপন
গণমাধ্যম বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর দাঁড়াতে না পারলে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই গণমাধ্যমকে নিখুঁত থাকতে হবে।