দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩৫:০৫
সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসব এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময়ে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্র প্রদেশের কাছাকাছি এলাকায় থাকা স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে দুর্বল হয়ে বর্তমানে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, নিম্নচাপের কেন্দ্র, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আহ্বান জানাল বাংলাদেশ সদ্য. জাতিসংঘে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি সদ্য. হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৩ জনের সদ্য. হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার