জাতীয়

বিদেশি ঋণের শর্ত সংসদে প্রকাশের দাবি বিরোধী এমপিদের

বিদেশি ঋণের শর্ত সংসদে প্রকাশের দাবি বিরোধী এমপিদের

অধিবেশনে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রীরা মঞ্জুরি দাবি উত্থাপন করেন। কয়েকটি ছাড়া অধিকাংশ দাবির বিপরীতে বিরোধী দলের সদস্যরা প্রতীকী ছাঁটাই প্রস্তাব দেন। মোট ৪৩ জন সংসদ সদস্য এক হাজার ৪৩টি ছাঁটাই প্রস্তাব জমা দিলেও সময়ের সীমাবদ্ধতা ও বিরোধী দলের সম্মতিতে সব প্রস্তাবের ওপর আলোচনা হয়নি। কিছু প্রস্তাব আলোচনার বাইরে রাখা হয় এবং কিছু নোটিশ প্রত্যাহার করা হয়। শেষ পর্যন্ত কোনো ছাঁটাই প্রস্তাবই গৃহীত হয়নি।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয়

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয়

প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ এবার বাতিল করা হয়েছে। এতে রাষ্ট্রীয় কোষাগারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মঙ্গলবার (৩০ জুন) অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, সরকারের ব্যয় সংকোচন ও সাশ্রয়ী নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
‘ভাতের হোটেলের’ হারুনসহ ৩৩ পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন

‘ভাতের হোটেলের’ হারুনসহ ৩৩ পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন

‘ভাতের হোটেলের’ হারুন নামে পরিচিত বিতর্কিত সাবেক গোয়েন্দা পুলিশপ্রধান হারুন অর রশীদসহ ৩৩ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিসিএস ২০তম ব্যাচের সদস্য এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশের গুরুত্বপূর্ণ পদ ও বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই নির্বাচনকে ঘিরে ‘রাতের ভোটের কারিগর’ হিসেবে তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাদের মধ্যে কয়েকজন সাময়িক বরখাস্ত থাকলেও অধিকাংশই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

২৫ জুলাই, ২০২৬
সহায়ক পরিবেশ হলে বিভিন্ন দেশে সফর করবেন প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

সহায়ক পরিবেশ হলে বিভিন্ন দেশে সফর করবেন প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

পররাষ্ট্রবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, উপযুক্ত ও সহায়ক পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদার দেশে সরকারি সফরে যাবেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে আর বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন, মুক্তিতে আর বাধা নেই

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যাত্রাবাড়ীতে খোবাইব নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আদালতের এ আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।

২৫ জুলাই, ২০২৬
২৭তম বিসিএসের আরও ৭৮ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিল সরকার

২৭তম বিসিএসের আরও ৭৮ বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিল সরকার

দীর্ঘদিনের অপেক্ষার পর ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৮ জন বঞ্চিত প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। রোববার সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিয়োগপ্রাপ্তদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে ওই দিনই যোগদান কার্যকর হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট ব্যক্তি চাকরিতে যোগ দিতে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তাঁর নিয়োগ বাতিল করা হবে।

২৫ জুলাই, ২০২৬
ইনুকে ফোনে শেখ হাসিনা বলেছিলেন ‘আকাশ থেকে নেমে ধরবে’

ইনুকে ফোনে শেখ হাসিনা বলেছিলেন ‘আকাশ থেকে নেমে ধরবে’

একসময় প্রভাবশালী তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু। ১৪ দলীয় জোটের অন্যতম শরিক নেতা হিসেবে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার আন্দোলন দমনের সময় তাদের মধ্যে একাধিক ফোনালাপ হয় বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে। সরকার পতনের পর এসব কথোপকথন প্রকাশ্যে আসে এবং পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন আপন চার ভাই

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন আপন চার ভাই

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল প্রায় এক মাস ধরে আকুয়া ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। অভিযোগ রয়েছে, গত শুক্রবার পারুল আক্তারকে ধর্ষণ করেন তিনি। পরে শনিবার ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর রোববার স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
অ্যাটর্নি জেনারেলকে হুমকির, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

অ্যাটর্নি জেনারেলকে হুমকির, চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে শোকজ

শোকজপ্রাপ্তরা হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)। অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কর্মরত অবস্থায় ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

২৫ জুলাই, ২০২৬
ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ভিজিটর ভিসার সঠিক ব্যবহার নিয়ে সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস

ভিসার নিয়ম অনুযায়ী এর সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (২০ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি সচেতনতামূলক বার্তা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, ভিসাধারীর নিজ দায়িত্ব হলো ভিসার শর্ত মেনে সেটির সঠিক ব্যবহার নিশ্চিত করা।

২৫ জুলাই, ২০২৬
সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। তার অভিযোগ, অতীতে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থানে যে রাষ্ট্রীয় কাঠামো ভূমিকা রেখেছিল, সেই মৌলিক কাঠামোয় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনা হয়নি। এর ফলে দেশের রাজনৈতিক ও জাতীয় পরিসরে নতুন সংকটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর