জাতীয়

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা বিশেষ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, কাউকে খুশি করার জন্য নাচতে হবে না: পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশের স্বার্থে যেখানে যাওয়া প্রয়োজন, সরকার সেখানে যাবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারতের সঙ্গেও কূটনৈতিক যোগাযোগ রাখা হবে। কোনো পক্ষের চাপ বা প্রভাবের কারণে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির আরও বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় রয়েছে, ফলে শক্ত অবস্থান থেকে কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। তিনি দাবি করেন, আগের সময়ে এমন ভারসাম্যপূর্ণ কূটনীতি অনেক ক্ষেত্রে সম্ভব হয়নি।

২৫ জুলাই, ২০২৬
পৃথিবী বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

পৃথিবী বদলাবে, কিন্তু বাংলাদেশ-চীন বন্ধুত্ব নয়: সি চিন পিং

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতি চীনের অবিচল বন্ধুত্ব ও সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু ও অংশীদার হিসেবে পাশে থাকবে। আজ শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
যে প্রক্রিয়ায় দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

যে প্রক্রিয়ায় দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বেনজীরকে

বাংলাদেশের এক সময়ের আলোচিত পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি বেনজীর আহমেদ দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে রোববার বিবিসি বাংলাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২৫ জুলাই, ২০২৬
মাদক দমনে আরও কঠোর হবে সরকার, প্রয়োজনে আইন সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক দমনে আরও কঠোর হবে সরকার, প্রয়োজনে আইন সংশোধন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনায় প্রয়োজন হলে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইন পরিবর্তনের মাধ্যমে পুলিশকে আধুনিক অস্ত্রে সজ্জিত করার উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার রাজধানীর ওসমান হাদী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতিতে আজও শোক

হোলি আর্টিজান হামলার ১০ বছর: বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতিতে আজও শোক

বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত হোলি আর্টিজান বেকারি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ, ১ জুলাই। ২০১৬ সালের এই দিনে রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় সংঘটিত হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত হন। রাতভর জিম্মি সংকট ও হত্যাযজ্ঞের পর সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মাধ্যমে ঘটনার অবসান ঘটে। সেদিন ইফতারের পর গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে ঢুকে হামলা চালায় একদল সশস্ত্র তরুণ। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য ছিল। দীর্ঘ জিম্মি পরিস্থিতির পর ভোরে পরিচালিত কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারী নিহত হয়।

২৫ জুলাই, ২০২৬
না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

২৫ জুলাই, ২০২৬
মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রী, ১৭ চুক্তির প্রত্যাশা

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রী, ১৭ চুক্তির প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দুই দিন মালয়েশিয়া সফর করবেন। ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে অংশ নেবেন। এরপর রাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। ২৩-২৬ জুন তিনি চীন সফর করবেন। ২৬ জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল সই হতে পারে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) ও একটি প্রটোকল।

২৫ জুলাই, ২০২৬
শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল

শনিবারের মধ্যে সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল

তিনি বলেন, বর্তমানে দেশের একটি শ্রেণি অতিমাত্রায় মুনাফাকেন্দ্রিক হয়ে পড়েছে। মানুষের কল্যাণ ও দেশের স্বার্থের পরিবর্তে অর্থ উপার্জনই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যসেবা খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় দেশে অধিকাংশ শিশুর জন্ম হতো স্বাভাবিক প্রসবের মাধ্যমে। গ্রামাঞ্চলে অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় নিরাপদ প্রসবের দীর্ঘ ঐতিহ্য ছিল। কিন্তু স্বাস্থ্যসেবার উন্নয়ন সত্ত্বেও বর্তমানে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বেড়ে গেছে।

২৫ জুলাই, ২০২৬
বেনজীর ইস্যুতে নতুন যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর ইস্যুতে নতুন যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস সেগুলো সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে হস্তান্তর করেছে। এ পর্যন্ত এটিই সর্বশেষ অগ্রগতি। তবে দেশটির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দ্রুত এ বিষয়ে উত্তর পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ১০৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ নিয়ে জুন মাসে কম্বোডিয়া থেকে দেশে ফিরেছেন মোট ৫৮৩ জন বাংলাদেশি। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাত ১টা ২৫ মিনিটে তারা দেশে ফেরেন। গত চার দিনে মোট ৩৬২ জন বাংলাদেশিকে কম্বোডিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সোমবার ( ১৫ জুন ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর